Home খবর প্রকাশ্যে এল Vivo X200 সিরিজের নতুন Vivo X200s স্মার্টফোনের স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস

প্রকাশ্যে এল Vivo X200 সিরিজের নতুন Vivo X200s স্মার্টফোনের স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস

গত মাসে ভিভো তাদের X200 সিরিজের তিনটি Vivo X200, X200 Pro এবং X200 Pro Mini স্মার্টফোনগুলি চীনে লঞ্চ করেছিল। এবার মালয়েশিয়ার বাজারের মাধ্যমে গ্লোবাল মঞ্চেও পেশ করা হয়েছে। শীঘ্রই এই ফোনগুলি ভারতীয় বাজারেও লঞ্চ করা হবে। কিন্তু লঞ্চের আগেই ইন্টারনেটের মাধ্যমে এই সিরিজের চতুর্থ এবং নতুন মডেল Vivo X200s ফোনের স্পেসিফিকেশন লিক প্রকাশ্যে এসেছে।

Vivo X200s এর লিক ডিটেইলস

চীনের টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন Vivo X200s ফোনের ডিটেইলস শেয়ার করেছে। এই টিপস্টারের বক্তব্য অনুযায়ী Vivo X200s স্মার্টফোনটি MediaTek Dimensity 9400 Plus চিপসেট সহ লঞ্চ করা হতে পারে। এই প্রসেসর ভিভো এক্স200 ফোনে ব্যাবহৃত Dimensity 9400 প্রসেসরের ওভারক্লক ভার্সন বলে জানানো হয়েছে, এটির কোর পাওয়ার একই রকম হবে। জানিয়ে রাখি এখনও পর্যন্ত কোনো ফোন ডায়মেনসিটি 9400+ প্রসেসর সহ লঞ্চ করা হয়নি।

লিক অনুযায়ী Vivo X200s ফোনে 1.5K রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির বড় ডিসপ্লে দেওয়া হবে। এই ফোনে LTPS OLED প্যানেল দিয়ে তৈরি ফ্ল্যাট ডিসপ্লে থাকবে। এই ফোনে আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হবে।

ফটোগ্রাফির জন্য Vivo X200s ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ একটি periscope telephoto লেন্স থাকবে। লিক অনুযায়ী পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে silicon battery দেওয়া হবে।

Vivo X200