এই মাসের শুরুতে আমরা খবর দিয়েছিলাম যে ভিভো খুব তাড়াতাড়ি ভারতে এক্স21 মডেল লঞ্চ করতে চলেছে। তার কয়েক দিনের মধ্যে জানানো হয়েছিল 29শে মে ফোনটি লঞ্চ হবে এবং আজ ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছে। ভিভো এক্স21 বিশ্বের প্রথম ফোন যাতে স্ক্রিনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত অ্যাপেল, স্যামসাং এর মত ব্র্যান্ডের হাতেও এমন ফোন নেই। ভারতীয় বাজারে ভিভো এক্স21 এর দাম 35,990 টাকা এবং আজ থেকে ফোনটি সব রিটেইল স্টোরে পাওয়া যাবে। 20 এমপি ক্যামেরা, 64 জিবি মেমরি ও 6 ইঞ্চির ফুল কিউ ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল টেকনো ক্যামোন আই
এই ফোনটিতে 6.28 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে আছে। কোম্পানি এতে 19:9 আসপেক্ট রেশিওযুক্ত বেজল লেস নচ ডিসপ্লে যোগ করেছে। ফোনের স্ক্রিন টু বডি রেশিও 90.3 শতাংশ, অর্থাৎ ফ্রন্ট প্যানেলে স্ক্রিন ছাড়া আর কিছু দেখা যাবে না বললেই চলে। আপাতত প্রোটেকশনের সম্পর্কে কোম্পানি কোনো তথ্য দেয়নি।
ফোনটি ফনটাচ ওএস 4.0 তে কাজ করে এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 8.0 অরিও আছে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 660 চিপসেট আছে এবং 2.2 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। ভিভো এক্স21 এ 6 জিবি র্যাম ও 128 জিবি ইন্টারনাল মেমরি দেওয়া হয়েছে যার সঙ্গে 256 জিবির মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যাবে।
ফোটোগ্রাফির জন্য ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশসহ 12 মেগাপিক্সেল ও 5 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক্যামেরা আছে। এবং সেলফির জন্য 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া আছে। এই ফোনের ক্যামেরা আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সযুক্ত যা উন্নত ফোটো তুলতে সাহায্য করে।
এই ডুয়েল সিম ফোনের দুটি স্লটেই 4জি ভোলটিই সাপোর্ট করে। সিকিউরিটির জন্য স্ক্রিনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছাড়াও ফোনে ফেস আনলক ফিচার আছে। পাওয়ার ব্যাকআপের জন্য আছে 3,200 এমএএইচ ব্যাটারী।
