Home খবর 8 জিবি র‍্যাম ও “ভি” নচযুক্ত ভিভো এক্স23 এর প্রিবুকিং শুরু, খুব তাড়াতাড়ি হবে লঞ্চ

8 জিবি র‍্যাম ও “ভি” নচযুক্ত ভিভো এক্স23 এর প্রিবুকিং শুরু, খুব তাড়াতাড়ি হবে লঞ্চ

ভিভোর পরবর্তী স্মার্টফোন এক্স23 সম্পর্কে গত সপ্তাহে একটি লিক সামনে আসে যেখানে ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কেও বলা হয়। এই লিকের পর জানা যায় ভিভো এক্স21 এর নেক্সট জেনারেশন স্মার্টফোন এক্স24 নামে পেশ করা হবে। এবার ভিভোর অফিসিয়াল চীনা ওয়েবসাইটেও ফোনটি লিস্টেড করে দেওয়া হয়েছে। ভিভো এক্স23 ওয়েবসাইটে লিস্টেড হ‌ওয়ার ফলে ফোনটি লঞ্চের সত‍্যতার সঙ্গে সঙ্গে ফোনটির স্পেসিফিকেশনের কথাও জানা গেছে।

ভিভো এক্স23 এর আগের মডেলের মতোই আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত হবে। এই ফোনের অন‍্যতম বিশেষত্ব এর ভি শেপের নচ যা ডিসপ্লের খুব কম জায়গা জুড়ে রয়েছে। ফোনটির চায় দিকে খুব সামান্য বেজল দেওয়া হয়েছে। এই ফোনে 6.4 ইঞ্চির এমোলেড ফুল এইচডি+ ডিসপ্লে দেখা যাবে ও এতে স্ক্রিন টু বডি রেশিও 91.2 শতাংশ হবে।

ভিভো এক্স23 ফোনটি অ্যান্ড্রয়েড 8.1 অরিও আধারিত ফনটাচ 4.0 ওএসের সঙ্গে পেশ করা হয়েছে যার সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 670 চিপসেট আছে। ভিভো এই ফোনে 8 জিবি পাওয়ারফুল র‍্যাম যোগ করেছে। ভিভো তাদের এই ফোনটি একাধিক র‍্যাম ভেরিয়েন্টে পেশ করতে পারে।

ফোটোগ্ৰাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ক‍্যামেরা মেগাপিক্সেলের সম্পর্কে এখনও জানা যায়নি তবে শোনা গেছে এটি এল‌ইডি ফ্ল‍্যাশযুক্ত এই ক‍্যামেরা সেট‌আপ এআই টেকনিক সাপোর্ট করবে ও ওয়াইড অ্যাঙ্গেল ফোটোগ্ৰাফিতে সক্ষম। এই ফোনের ফ্রন্ট ক‍্যামেরা 3ডি ফেস রেকগনেশন টেকনিকযুক্ত হবে।

ভিভো এক্স23 ভিভো চায়নার অফিসিয়াল ওয়েবসাইটে প্রিবুটিং শুরু হয়ে গেছে। আপাতত কোম্পানি ফোনটির লঞ্চ ডেট ঘোষণা করেনি। প্রসঙ্গত ওপ্পো আগামীকাল ভারতে ভি শেপের নচ‌ওয়ালা এফ9 প্রো লঞ্চ করতে চলেছে। তাই হয়তো ভিভো তাদের এই ফোনটি খুব তাড়াতাড়ি লঞ্চ করে দেবে।