Home খবর শীঘ্রই লঞ্চ হতে চলেছে Vivo X300 FE স্মার্টফোন, লিক হল 90W ফাস্ট চার্জিং ফিচার এবং শক্তিশালী স্পেসিফিকেশন

শীঘ্রই লঞ্চ হতে চলেছে Vivo X300 FE স্মার্টফোন, লিক হল 90W ফাস্ট চার্জিং ফিচার এবং শক্তিশালী স্পেসিফিকেশন

খুব তাড়াতাড়ি Vivo তাদের X300 সিরিজের পরিধি বিস্তার করতে চলেছে। এই সিরিজের অধীনে Vivo X300 FE ফোনটি লঞ্চ করা হতে পারে। যেহেতু আরও দুটি সার্টিফিকেশন সাইটে এই ফোনটি ইতিমধ্যেই লিস্টেড হয়ে গেছে, তাই ফোনটির লঞ্চের সম্ভাবনা আরও জোরালো হয়ে উঠেছে। একইসঙ্গে আপকামিং ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়েছে। এই ফোনটি মিড রেঞ্জ ইউজারদের জন্য অসাধারণ অপশন হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo X300 FE ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

TUV এবং IMDA সার্টিফিকেশন সাইটে Vivo X300 FE V2537 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। এর আগে Bluetooth SIG সাইটে একই মডেল নাম্বার এবং ফাইনাল মার্কেটিং নাম সহ দেখা গিয়েছিল। TUV লিস্টিং অনুযায়ী ফোনটি 90W ফাস্ট চার্জিং ফিচার সহ আ হতে পারে।

অন্যদিকে IMDA সার্টিফিকেশন সাইটের মাধ্যমে ফোনটিতে NFC সাপোর্ট এর মতো কানেক্টিভিটি ডিটেইলস প্রকাশ্যে এসেছিল। একইসঙ্গে ভারতের BIS সার্টিফিকেশন সাইটেও ফোনটি লিস্টেড হয়েছিল, ফলে ভারতেও ফোনটি পেশ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। গত বছর লঞ্চ হওয়া Vivo X200 FE ফোনটি Vivo S30 Pro Mini ফোনের রিব্র্যান্ডেড ভার্সন ছিল। তাই আপকামিং X300 FE ফোনটি Vivo S50 Pro Mini ফোনের সাক্সেসার হিসাবে লঞ্চ করা হতে পারে।

রিপোর্ট অনুযায়ী Vivo X300 FE ফোনটিতে 6.31 ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে, ফলে স্মুথ ভিজ্যুয়াল উপভোগ করা যাবে। প্রসেসিঙের জন্য এতে Snapdragon 8 Gen 5 চিপসেট সহ LPDDR5x RAM এবং UFS 4.1 স্টোরেজ দেওয়া হতে পারে। আপকামিং ফোনটি Android 16 বেসড OriginOS 6 সহ লঞ্চ করা হতে পারে।

Vivo X300 FE ফোনটিতে 6,500mAh ব্যাটারি দেওয়া হতে পারে এবং চার্জ করার জন্য 90W ওয়ার্ড এবং 40W ওয়্যারলেস চার্জিং থাকতে পারে।ফটোগ্রাফির জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। ফোনের ব্যাক প্যানেলে OIS সাপোর্টেড 50MP প্রাইমারি সেন্সর, 8MP আল্ট্রা-ওয়াইড লেন্স এবং 50MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে।

ক্রমাগত সার্টিফিকেশন লিস্টিঙের কারণে শীঘ্রই Vivo X300 FE ফোনটি লঞ্চ করা হবে বলে স্পষ্ট বোঝা যাচ্ছে। খুব তাড়াতাড়ি কোম্পানির পক্ষ থেকে ফোনের লঞ্চ ঘোষণা করা হতে পারে। ভবিষ্যতে যারা অসাধারণ ক্যামেরা এবং পারফরমেন্স সহ ফোন কিনতে চাইছেন, তাঁরা আপকামিং ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। Vivo X300 FE ফোনের নতুন আপডেট প্রকাশ্যে আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।