ভিভো তাদের ফ্ল্যাগশিপ ‘এক্স300’ সিরিজের vivo X300 এবং X300 Pro ফোনটি ভারতের বাজারে লঞ্চ করেছিল। এই ফোনগুলির শক্তিশালী ক্যামেরা সেটআপের জন্য যথেষ্ট পরিচিত। এবার কোম্পানি এই সিরিজের সবচেয়ে সস্তা vivo X300 FE ফোনটি লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির পক্ষ থেকে vivo X300 FE ফোনটির ভারতের বাজারে লঞ্চ কনফার্ম জানানো হয়েছে। এই ফোনটি স্লিম বডি এবং কম্প্যাক্ট ও স্টাইলিশ ডিজাইনের পাশাপাশি Extender Camera Kit সহ লঞ্চ করা হবে।
মে মাসের দিকে vivo X300 FE 5G ফোনটি ভারতে লঞ্চ করা হবে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে আপকামিং ফোনটি প্রোডাক্ট পেজ লাইভ হয়ে গেছে। এই পেজের মাধ্যমে ফোনের ফটো এবং ফিচার সম্পর্কে জানা গেছে। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে ফোনের লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি এবং অফিসিয়ালি ফোনটির ঘোষণা হওয়া মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব। vivo X300 FE 5G ফোনটি ZEISS Telephoto Extender Gen 2 সহ লঞ্চ করা হবে। তবে এই কিট কেনার জন্য ইউজাদের আলাদা করে টাকা খরচ করতে হবে।
A lifestyle upgrade in a compact form. #vivoX300FE – Coming soon.#vivoIndia #MyCityVibes pic.twitter.com/KgfIePONPT
— vivo India (@Vivo_India) April 17, 2026
গ্লোবাল বাজারে vivo X300 FE 5G ফোনটি Qualcomm Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিল। এই 3ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি অক্টাকোর প্রসেসর, যা 3.8GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। জানিয়ে রাখি ভারতে vivo X300 এবং X300 Pro ফোনটিতে MediaTek Dimensity 9500 প্রসেসর দেওয়া হয়েছে।
Vivo X300 FE 5G ফোনে 2640 x 1216 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.31 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। 1.5K রেজোলিউশন সহ এই স্ক্রিন ফ্ল্যাট AMOLED প্যানেল দিয়ে তৈরি। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট ও 4320Hz PWM ডিমিং সহ 5000nits পীক ব্রাইটনেস পাওয়া যায়। এছাড়াও এই স্ক্রিনে আলট্রাসনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।এই ফোনটির থিকনেস 7.99mm এবং ওজন 190 গ্রাম।
পাওয়ার ব্যাকআপের জন্য Vivo X300 FE 5G ফোনে 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 90W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এছাড়াও এই ফোনটি 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। জানিয়ে রাখি vivo X300 এবং X300 Pro ফোনটিতে 6510mAh ব্যাটারি দেওয়া হয়েছিল।
ফটোগ্রাফির জন্য Vivo X300 FE 5G ফোনে Aura লাইট সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে f/1.57 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি Sony OIS সেন্সর, 50MP 3x পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 106° FoV এর ক্ষমতাসম্পন্ন 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
গ্লোবাল বাজারে Vivo X300 FE ফোনটি 5 জেনারেশন অ্যান্ড্রয়েড ওএস আপগ্রেড এবং 7 বছরের সিকিউরিটি আপডেট সহ লঞ্চ করা হয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটিতে IP68 + IP69 রেটিং দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য ফোনটিতে Wi-Fi 7, Bluetooth 5.4 এবং NFC সহ IR blaster যোগ করা হয়েছে। ভারতের বাজারেও vivo X300 FE ফোনটি একই স্পেসিফিকেশন সহ লঞ্চ করা হবে আশা করা হচ্ছে।
