Home খবর লিক হল Vivo X300 FE স্মার্টফোনের ভারতীয় লঞ্চ টাইমলাইন, জেনে নিন কবে লঞ্চ হবে 50MP সেলফি ক্যামেরা এবং 6500mAh ব্যাটারি সহ এই কম্প্যাক্ট স্মার্টফোন

লিক হল Vivo X300 FE স্মার্টফোনের ভারতীয় লঞ্চ টাইমলাইন, জেনে নিন কবে লঞ্চ হবে 50MP সেলফি ক্যামেরা এবং 6500mAh ব্যাটারি সহ এই কম্প্যাক্ট স্মার্টফোন

চাইনিজ মোবাইল কোম্পানি ভিভো তাদের ফ্ল্যাগশিপ ‘এক্স300’ সিরিজের নতুন স্মার্টফোনটি Vivo X300 FE নামে লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত Vivo X300 FE ফোনের লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে লিকের মাধ্যমে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী আগামী মাসের মধ্যে ভিভো 5জি ফোনটি লঞ্চ করা হতে পারে। এই সিরিজের অধীনে Vivo X300 এবং X300 Pro ফোনদুটি প্রথমে ভারতে পেশ করা হয়েছিল। আসন্ন ফোনটি Vivo X300 সিরিজের তৃতীয় মডেল হতে চলেছে। আগের ফোনটি MediaTek Dimensity 9500 প্রসেসর সহ কাজ করে, তবে আপকামিং X300 FE ফোনটি Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ লঞ্চ করা হবে।

টিপস্টার গ্যাজেট ডেটা Vivo X300 FE ফোনটির ভারতীয় লঞ্চ সম্পর্কে তথ্য শেয়ার করেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে টুইট করে টিপস্টার জানিয়েছে 2026 সালের মে মাসের দিকে ফোনটি ভারতে লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী কোম্পানির পক্ষ থেকে Vivo X300 FE ফোনটির পাশাপাশি Vivo X300 Ultra ফোনটিও ভারতে পেশ করা হতে পারে। জানিয়ে রাখি 30 মার্চ চীনের বাজারে Vivo X300 Ultra এবং Vivo X300s 5G ফোনদুটি লঞ্চ করা হয়েছিল। একদিকে এই সিরিজের সবচেয়ে শক্তিশালী ফোন হিসাবে Vivo X300 Ultra স্মার্টফোনটি পেশ করা হয়েছিল। অন্যদিকে রাশিয়ার বাজারে Vivo X300 FE ফোনটি কম্প্যাক্ট ডিজাইন এবং ছোট ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছিল।

Vivo X300 FE ফোনটিতে 3ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি 3.8গীগাহার্টস ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 8 Gen 5 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। vivo X300 সিরিজের এক্স300, এক্স300এস এবং এক্স300 প্রো 5জি ফোনগুলিতে 4.21GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 9500 প্রসেসর যোগ করা হয়েছে। এই সিরিজের সমস্ত ফোনগুলি অ্যান্ড্রয়েড 16 বেস্ড OriginOS 6 সহ কাজ করতে সক্ষম।

গ্লোবাল বাজারে Vivo X300 FE 5G ফোনটিতে 2640 x 1216 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.31-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই flat AMOLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 1.5K রেজোলিউশন সাপোর্ট করে। এই ফোনটির স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 4320Hz PWM ডিমিং এবং 5000nits পীক ব্রাইটনেস রয়েছে। এই ফোনটিতে ইন-ডিসপ্লে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফিচার যোগ করা হয়েছে। এই ভিভো 5জি ফোনটির থিকনেস 7.99mm এবং ওজন 190 গ্রাম।

ফটোগ্রাফির জন্য স্মার্টফোনটিতে Aura light সাপোর্টেড ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনটির ব্যাক প্যানেলে এফ/1.57 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল Sony OIS সেন্সর, 50 মেগাপিক্সেল 3x periscope telephoto লেন্স এবং 106° এফওভি সহ 8 মেগাপিক্সেল ultra-wide অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Vivo X300 FE স্মার্টফোনটিতে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Vivo X300 FE স্মার্টফোনটিতে 6500mAh ব্যাটারি রয়েছে। জানিয়ে রাখি ভারতে Vivo X300 ফোনটি 6040mAh ব্যাটারি এবং X300 Pro ফোনটি 6510mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছিল। অন্যদিকে চীনের বাজারে Vivo X300s ফোনটিতে 8200mAh ব্যাটারি এবং Vivo X300 Ultra ফোনটিতে 7100mAh ব্যাটারি দেওয়া হয়েছে। দ্রুত চার্জ করার জন্য Vivo X300 FE ফোনটিতে 90W ফাস্ট চার্জিং এবং 40W wireless ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।

গ্লোবাল মার্কেটে Vivo X300 FE 5G ফোনটি 5 জেনারেশন Android OS আপগ্রেড এবং 7 বছরের সিকিউরিটি আপডেট সহ লঞ্চ করা হয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটিতে IP68 + IP69 রেটিং থাকতে পারে। কানেক্টিভিটির জন্য স্মার্টফোনে Wi-Fi 7, Bluetooth 5.4, NFC এবং IR Blaster সাপোর্ট দেওয়া হয়েছে। রাশিয়ান মার্কেটে ফোনটি LPDDR5X Ultra RAM এবং UFS 4.1 স্টোরেজ ফিচার সহ লঞ্চ করা হয়েছে। তাই ভারতে আসন্ন Vivo এর 5G ফোনটিতে একইরকম শক্তিশালী স্পেসিফিকেশন থাকবে বলে আশা করা হচ্ছে।