Home খবর ভারতের বাজারে লঞ্চ হল Vivo X300 FE স্মার্টফোন, রয়েছে 12GB RAM, 50MP Selfie ক্যামেরা, 6500mAh ব্যাটারি এবং ফাস্ট ওয়্যারলেস চার্জিং

ভারতের বাজারে লঞ্চ হল Vivo X300 FE স্মার্টফোন, রয়েছে 12GB RAM, 50MP Selfie ক্যামেরা, 6500mAh ব্যাটারি এবং ফাস্ট ওয়্যারলেস চার্জিং

আজ ভিভো ভারতের বাজারে তাদের ‘এক্স300 সিরিজ’ এর নতুন দুটি স্মার্টফোন লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে Vivo X300 FE এবং Vivo X300 Ultra স্মার্টফোন দুটি পেশ করা হয়েছে। Vivo X300 Ultra ফোনটি সিরিজের সবচেয়ে বড়, দামী এবং শক্তিশালী স্মার্টফোন। অন্যদিকে Vivo X300 FE স্মার্টফোনটি কম্প্যাক্ট ডিজাইন, ছোট স্ক্রিন এবং অসাধারণ ক্যামেরা সেটআপ সহ লঞ্চ করা হয়েছে। Vivo X300 Ultra ফোনের সম্পূর্ণ ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন। নিচে Vivo X300 FE স্মার্টফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির জন্য Vivo X300 FE স্মার্টফোনে Zeiss লেন্স রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে f/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এটি 90 ডিগ্রী ফিল্ড অব ভিউ (FOV) এবং 0.8x থেকে 2x Seamless Zoom সাপোর্টেড আল্ট্রা-ওয়াইড লেন্স। জানিয়ে রাখি কোম্পানির পক্ষ থেকে X300 FE ফোনের সঙ্গে 200mm ক্ষমতাসম্পন্ন লেন্স সাপোর্টেড Telephoto Extender Gen 2 কিটও দেওয়া হয়েছে।

Vivo X300 FE স্মার্টফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে Aura Light এবং f/1.57 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল প্রাইমারি Sony IMX921 OIS সেন্সর দেওয়া হয়েছে। একইসঙ্গে 3x Optical এবং 100x Digital Zoom সাপোর্টেড 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং 110° FOV সহ 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে।

Vivo X300 FE 5G ফোনে 3 ন্যানোমিটার ফ্যাব্রিকেশন প্রসেসে তৈরি 3.32GHz থেকে 3.8GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 8 Gen 5 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। আমাদের টেস্টে X300 FE 5G ফোনটি AnTuTu Score 30,00,897 পেয়েছে। অন্যদিকে গ্রাফিক্সের জন্য ফোনে Adreno 829 GPU যোগ করা হয়েছে।

Vivo X300 FE ফোনটি LPDDR5X Ultra RAM সহ লঞ্চ করা হয়েছে, যা স্মুথ এবং ফাস্ট মাল্টিটাস্কিং দিতে সক্ষম। এই ফোনে Memory Fusion ফিচার সাপোর্ট করে, এর ফলে ফিজিক্যাল RAM এবং ভার্চুয়াল RAM এর সহজগিতায় অতিরিক্ত RAM এর পারফরমেন্স পাওয়া যায়। ভারতের বাজারে ফোনটি Android 16 বেস্ড OriginOS 6 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হয়েছে।

Vivo X300 FE ফোনে 2640 x 1216 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.31-ইঞ্চির কমপ্যাক্ট ডিসপ্লে দেওয়া হয়েছে। এই 1.5KK AMOLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 4320Hz PWM ডিমিং, 460ppi পিক্সেল ডেনসিটি এবং 5000nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ভিভো 5G ফোনে ইন-ডিসপ্লে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং স্ক্রিন প্রোটেকশনের জন্য এতে অতিরিক্ত গ্লাস লেয়ার যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Vivo X300 FE 5G ফোনটি শক্তিশালী 6500mAh ব্যাটারি সহ ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে। আমাদের টেস্টে 16 ঘন্টা 4 মিনিট PCMark battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনে Bypass Charging ফিচার যোগ করা হয়েছে। হেভি প্রসেসিং ও গেমিঙের সময় ফোনে চার্জার কানেক্ট করা হলে এই টেকনোলজি ব্যাটারির বদলে সরাসরি মাদারবোর্ডে কারেন্ট পৌঁছে দেয়। এর ফলে যেমন ফোন হীট কম হয়, আবার তেমনই ব্যাটারিতে চাপ কম পড়ে।

Vivo X300 FE 5G ফোনে দ্রুত চার্জ করার জন্য 90W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। আমাদের টেস্ট চলাকালীন ফোনটি 20% থেকে 100% ফুল চার্জ হতে 41 মিনিট সময় লেগেছে। একইসঙ্গে ফোনে 40W wireless ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

Vivo X300 FE 5G স্মার্টফোনটি অ্যালুমিনিয়াম অ্যালয় ফ্রেম দিয়ে তৈরি, করা হয়েছে, এর ফলে এই ফোনে মজবুত ও প্রিমিয়াম ফিল পাওয়া যায়। একইসঙ্গে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য এতে IP68 + IP69 রেটিং দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য ফোনটিতে Wi-Fi 7, Bluetooth 5.4, NFC এবং IR Blaster-এর মতো ফিচার যোগ করা হয়েছে। জানিয়ে রাখি কোম্পানির বক্তব্য অনুযায়ী নতুন ভিভো 5G ফোনে 5 বছরের Android OS আপগ্রেড এবং 7 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে।

Vivo X300 FE ফোনটির 12GB RAM ভেরিয়েন্ট 256GB এবং 512GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। ফোনের 12GB RAM সহ 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 79,999 টাকা এবং 12GB RAM সহ 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 89,999 টাকা রাখা হয়েছে। আগামী 14 মে থেকে ভারতের বাজারে Vivo X300 FE ফোনটি Urban Olive, Lilac Purple এবং Noir Black কালার অপশনে সেল করা হবে। কোম্পানির পক্ষ থেকে প্রাথমিক সেল হিসাবে 10% ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হবে।