গত ডিসেম্বর মাসে Vivo ভারতের বাজারে তাদের ফ্ল্যাগশিপ ‘X300’ সিরিজের সূচনা করেছিল। সেই সময় কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের অধীনে Vivo X300 এবং X300 Pro নামের দুটি স্মার্টফোন লঞ্চ করা হয়েছিল। গত সপ্তাহে MWC 2026 ইভেন্টের মঞ্চ থেকে Vivo X300 Ultra ফোনটি পেশ করা হয়েছে। এবার গ্লোবাল মার্কেটে এই সিরিজের চতুর্থ স্মার্টফোন হিসাবে Vivo X300 FE পেশ করা হয়েছে। রাশিয়াতে Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ এই কম্প্যাক্ট ফোনটি লঞ্চ করা হয়েছে।
Vivo X300 FE ফোনটি ছোট স্ক্রিন সহ একটি কম্প্যাক্ট স্মার্টফোন। এই ফোনে 2640 x 1216 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.31 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। 1.5K রেজোলিউশন সহ এই স্ক্রিন ফ্ল্যাট AMOLED প্যানেল দিয়ে তৈরি। এই স্ক্রিনে 1Hz-120Hz রিফ্রেশ রেট ও 4320Hz PWM ডিমিং সহ 5000nits পীক ব্রাইটনেস পাওয়া যায়। এছাড়াও এই স্ক্রিনে আলট্রাসনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।
Vivo X300 FE ফোনটি Android 16 বেসড OriginOS 6 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে Qualcomm Snapdragon 8 Gen 5 চিপসেট রয়েছে। 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 3.8GHz ক্লক স্পীডে রান করে। রাশিয়াতে এই ফোনটি LPDDR5X Ultra RAM এবং UFS 4.1 storage টেকনোলজি সহ পেশ করা হয়েছে।
জানিয়ে রাখি ভারতে লঞ্চ হওয়া এই সিরিজের Vivo X300 এবং Vivo X300 Pro ফোনগুলিতে MediaTek Dimensity 9500 প্রসেসর রয়েছে। এটি MediaTek এর এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী মোবাইল প্রসেসর এবং এটি 2.7GHz থেকে 4.21GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। ভারতের বাজারে এই ফোনদুটি 16GB RAM সহ লঞ্চ করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য Vivo X300 FE 5G ফোনে Aura লাইট সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে f/1.57 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি Sony OIS সেন্সর, 50MP 3x পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 106° FoV এর ক্ষমতাসম্পন্ন 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য ছোট স্ক্রিন সহ Vivo X300 FE 5G ফোনে বড় ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনে 6500mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 90W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এছাড়াও এই ফোনটি 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।
কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 5 জেনারেশন ওএস আপডেট এবং 7 বছর সিকিউরিটি আপডেট দেওয়া হবে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য Vivo X300 FE 5G ফোনে IP68+IP69 রেটিং দেওয়া হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে Wi-Fi 7, Bluetooth 5.4 ও NFC সহ IR blaster যোগ করা হয়েছে। এই ফোনটির থিকনেস 7.99mm এবং ওজন 190 গ্ৰাম।
রাশিয়াতে Vivo X300 FE 5G ফোনটি 12GB RAM + 256GB Storage সহ RUB 60,124 দামে লঞ্চ করা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 70 হাজার টাকার কাছাকাছি। এতে অবাক হওয়ার কিছু নেই! ফোনটি ভারতে লঞ্চ হলে এটির দাম 50 হাজার টাকার রেঞ্জেই হবে। জানিয়ে রাখি ভারতে vivo X300 ফোনটির প্রাথমিক দাম 75,999 টাকা এবং vivo X300 Pro ফোনের স্টার্টিং প্রাইস 1,09,999 টাকা।
