200MP ক্যামেরা এবং 7000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে Vivo X300 Max, লঞ্চের আগেই লিক হল ছবি

Vivo তাদের ফ্ল্যাগশিপ Vivo X300 সিরিজে ফোনের সংখ্যা বাড়াতে চলেছে। কারণ Mobile World Congress 2026 ইভেন্টের মঞ্চ থেকে সম্প্রতি কোম্পানি Vivo X300 Ultra ফোনটি টিজ করেছিল। রিপোর্ট অনুযায়ী এই ইভেন্টে আরও একটি নতুন ফ্ল্যাগশিপ ফোন দেখানো হয়েছে। এই নতুন ফোনটি Vivo X300 Max হবে বলে জানানো হয়েছে। লিকের মাধ্যমে ফোনটির ছবি এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo X300 Max ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

Roland Quandt আপকামিং Vivo X300 Max ফোনটি স্পট করেছে। এর মাধ্যমে বেশ কিছু ছবি শেয়ার করা হয়েছে। প্রকাশ্যে আসা ছবিতে ফোনটি ম্যাট প্রটেক্টিভ কেশে দেখা যাচ্ছে। এর ফলে ফোনটির সম্পূর্ণ ডিজাইন দেখা যাচ্ছে না। তবে ফোনটির ব্যাক প্যানেলে বড় ক্যামেরা মডিউল দেখা গেছে। এতে Zeiss ব্র্যান্ডিং দেওয়া হতে পারে। একইসঙ্গে ছবিতে ফোনটি গ্রিন কালার অপশনে রয়েছে।

লিকের মাধ্যমে পাওয়া ছবিতে ফোনটি V2548A মডেল নাম্বারে দেখা গেছে। সম্প্রতি চীনের 3C সার্টিফিকেশন সাইটে একই মডেল নাম্বার দেখা গিয়েছিল। এর ফলে ফোনটির Vivo X300 Max নাম হতে পারে বলে মনে করা হচ্ছে। এই সার্টিফিকেশন লিস্টিং অনুযায়ী ফোনটিতে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হতে পারে। এর ফলে ফোনটি দ্রুত চার্জ করা যাবে।

Vivo X300 Max ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব ব্যাটারি হতে পারে। রিপোর্ট অনুযায়ী ফোনটিতে প্রায় 7,000mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে। যেকোনো ফ্ল্যাগশিপ ফোনের জন্য যথেষ্ট বড় ব্যাটারি হবে বলে মনে করা হচ্ছে। প্রসেসিঙের জন্য ফোনটিতে MediaTek Dimensity 9500 প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে। একই প্রসেসর আগের Vivo X300 এবং Vivo X300 Pro ফোনটিতেও ব্যাবহার করা হয়েছে।

স্মুথ এবং আরও ভালো ভিজ্যুয়ালের জন্য Vivo X300 Max ফোনটিতে 6.78 ইঞ্চির ফ্ল্যাট LTPO 1.5K ডিসপ্লে দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনটিতে 3D আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে। এর ফলে সিকিউরিটি এবং ফাস্ট আনলকিং উপভোগ করা যাবে।

সবচেয়ে বড় বিশেষত্ব Vivo X300 Max ফোনের ক্যামেরা হতে পারে। লিক অনুযায়ী ফোনটিতে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা দেওয়া হতে পারে। এতে ম্যাক্রো ফটোগ্রাফি সাপোর্ট করবে বলে জানা গেছে। এছাড়াও ফোনটিতে নতুন Zeiss ব্র্যান্ডেড লেন্স সিস্টেম থাকতে পারে, এর ফলে প্রফেশনাল-লেভেলের ফটোগ্রাফিক এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।

ডিউরেবিলিটির দিক দিয়ে Vivo X300 Max ফোনটি যথেষ্ট শক্তিশালী হতে পারে। রিপোর্ট অনুযায়ী জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটি IP68 এবং IP69 রেটিং সহ লঞ্চ করা হতে পারে।

এখনও পর্যন্ত Vivo X300 Ultra ফোনটি কোম্পানির ফ্ল্যাগশিপ সিরিজের সবচেয়ে প্রিমিয়াম এবং দামী মডেল হবে বলে মনে করা হচ্ছে। তাই Max নামে আসন্ন ফোনটি এই মডেলের লোয়ার ভার্সন হিসাবে পেশ করা হতে পারে। Vivo X300 Max ফোনের লঞ্চ ডেট সম্পর্কে এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি, তবে শীঘ্রই ফোনটি লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। যারা প্রিমিয়াম ক্যামেরা এবপ্নগ ফ্ল্যাগশিপ পারফরমেন্সের পাশাপাশি আরও বেশি স্টোরেজ সহ ফোন খুঁজছেন, তাদের জন্য এই ফোনটি ভালো অপশন হতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here