আজ Vivo ভারতের বাজারে তাদের ফ্ল্যাগশিপ X300 সিরিজের স্মার্টফোন লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে Vivo X300 Ultra এবং Vivo X300 FE স্মার্টফোন দুটি পেশ করা হয়েছে। জানিয়ে রাখি আগেই চীনের বাজারে Ultra ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছিল। এবার ভারতের বাজারে পেশ করা হয়েছে। শক্তিশালী পারফরমেন্স এবং ক্যামেরা সহ ফোনটি বাজারে আনা হয়েছে। যারা প্রিমিয়াম বাজেট রেঞ্জে স্মার্টফোন খুঁজছেন, মূলত তাদের জন্য ফোনটি লঞ্চ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo X300 Ultra ফোনের দাম, স্পেসিফিকেশন এবং সেল ডিটেইলস সম্পর্কে।
ভারতের বাজারে Vivo X300 Ultra স্মার্টফোনটি প্রাথমিক 1,59,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। একইসঙ্গে কোম্পানির পক্ষ থেকে 27,999 টাকা দামের Telephoto Extender Gen 2 Ultra কিট এবং 11,999 টাকা দামের Grip Kit পেশ করা হয়েছে। ইতিমধ্যেই ফোনের প্রি-অর্ডার শুরু হয়ে গেছে। আগামী 14 মে থেকে ফোনটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট, Flipkart , Amazon এবং অফলাইন রিটেইল স্টোরেজ মাধ্যমে সেল করা হবে।
লঞ্চ অফার হিসাবে কোম্পানির পক্ষ থেকে X300 Ultra ফোনটি Extender এবং Imaging Kit সহ 1,95,997 টাকা ডিসকাউন্ট দামে সেল করা হবে। এছাড়া সিলেক্টেড ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে কিনলে ইনস্ট্যান্ট 10 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। এছাড়া নো-কস্ট EMI অপশনও রয়েছে। জানিয়ে রাখি সমস্ত অ্যাক্সেসরিস আলাদাভাবে কিনতে হবে।
Vivo X300 Ultra ফোনটি শক্তিশালী ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসাবে পেশ করা হয়েছে। এই ফোনে লেটেস্ট Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হয়েছে, এটি Oryon CPU আর্কিটেকচারে তৈরি এবং হাই-পারফরমেন্স দিতে সক্ষম। একইভাবে গ্রাফিক্সের জন্য Vivo X300 Ultra স্মার্টফোনটিতে Adreno 840 জিপিইউ দেওয়া হয়েছে, ফলে স্মুথ গেমিং এবং গ্রাফিক্স এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। এই ফোনে 16GB RAM এবং 512GB স্টোরেজ সহ হাই-এন্ড ভেরিয়েন্ট পাওয়া যাবে। এতে LPDDR5X Ultra Pro RAM এবং UFS 4.1 স্টোরেজ টেকনোলোজি সাপোর্ট করবে।
Vivo X300 Ultra ফোনের বিশেষত্ব হল ডিসপ্লে। এই ফোনটিতে 6.82 ইঞ্চির 2K AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। একইসঙ্গে ফোনে Dolby Vision, HDR10+ এবং TÜV Rheinland Flicker-Free সার্টিফিকেশন দেওয়া হয়েছে, ফলে অসাধারণ ভিজুয়াল কোয়ালিটি উপভোগ করা যাবে।
ফটোগ্রাফির জন্য Vivo X300 Ultra স্মার্টফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে 200 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা রয়েছে। এই সেটআপে অ্যাডভান্স ফটোগ্রাফি এবং জুম কোয়ালিটি এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এছাড়া X300 Ultra ফোনের সঙ্গে Photographer Kit ও পেশ করা হয়েছে, এটি ফোনের সঙ্গে কম্প্যাটিবেল এবং আলাদাভাবে কিনতে হবে।
পাওয়ার ব্যাকআপের জন্য Vivo X300 Ultra ফোনে 6600mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য 100W FlashCharge ফাস্ট চার্জিং এবং 40W ওয়্যারলেস চার্জিং ফিচার সাপোর্ট করে, এর সাহায্যে ইউজাররা ফ্ল্যাগশিপ লেভেল চার্জিং উপভোগ করতে পারবেন।
কানেক্টিভিটির দিক দিয়ে Vivo X300 Ultra স্মার্টফোনটি সম্পূর্ণ ফিউচার-রেডি বলে মনে করা হচ্ছে। এতে 5G এর মাল্টিপল ব্যান্ড সাপোর্ট, Wi-Fi 6/6E, Bluetooth 6.0, USB Type-C (USB 3.2), NFC এবং eSIM এর মতো ফিচার দেওয়া হয়েছে। Vivo X300 Ultra ফোনটি Android 16 বেস্ড OriginOS 6 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে। একইসঙ্গে এই ফোনে 5 বছরের Android OS আপগ্রেড এবং 7 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে।
Vivo X300 Ultra ফোনটি Eclipse Black এবং Victory Green কালার অপশনে লঞ্চ করা হয়েছে। এতে প্রিমিয়াম বিল্ড সহ গ্লাস এবং অ্যালুমিনিয়াম অ্যালয় ব্যাবহার করা হয়েছে, ফলে একটি ফ্ল্যাগশিপ লুক পাওয়া যায়। এই ফোনের ওজন 232 থেকে 237 গ্রামের কাছাকাছি।
যারা পারফরমেন্স, ক্যামেরা এবং ব্যাটারি তিনটি ক্ষেত্রেই ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স চাইছেন, তাদের জন্য Vivo X300 Ultra স্মার্টফোনটি আকর্ষণীয় অপশন হতে পারে। যেসব ইউজাররা প্রিমিয়াম রেঞ্জে স্মার্টফোন খুঁজছেন, সেইসব ইউজাররা Vivo X300 Ultra ফোনটি নিশ্চিন্তে কিনতে পারেন।
