Home খবর 200MP + 200MP ক্যামেরা এবং 16GB RAM সহ প্রকাশ্যে এল Vivo X300 Ultra স্মার্টফোন, জানা গেল প্রসেসর ডিটেইলস

200MP + 200MP ক্যামেরা এবং 16GB RAM সহ প্রকাশ্যে এল Vivo X300 Ultra স্মার্টফোন, জানা গেল প্রসেসর ডিটেইলস

বর্তমানে ভারতের বাজারে Vivo X300 এবং Vivo X300 Pro ফোনদুটি ইউজারদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কোম্পানির অসাধারণ ক্যামেরা সহ ফোনটির পর, এবার কোম্পানির এই সিরিজের অধীনে আরও একটি নতুন ও শক্তিশালী ‘আল্ট্রা’ মডেল আসতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে খুব তাড়াতাড়ি Vivo X300 Ultra ফোনটি লঞ্চ করা হতে পারে। এখনও পর্যন্ত আপকামিং ফোনের সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে বাজারে লঞ্চের আগেই বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম গীকবেঞ্চে Vivo X300 Ultra ফোনটি লিস্টেড হয়েছে।

গীকবেঞ্চে Vivo X300 Ultra ফোনটি Vivo V2562 মডেল নাম্বার সহ দেখা গেছে। লিস্টিঙের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটিতে কোয়ালকমের Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হবে। বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম গীকবেঞ্চে এই প্রসেসর বেস 3.63GHz ক্লক স্পীড হবে বলে জানানো হয়েছে, যা 4.61GHz ক্লক স্পীডে কাজ করতে পারে। অন্যদিকে গ্রাফিক্সের জন্য এতে Adreno 840 জিপিইউ থাকবে বলে জানা গেছে।

গীকবেঞ্চে Vivo X300 Ultra ফোনটি 16GB RAM সহ লিস্টেড হয়েছে। কোম্পানির এই ফোনটি 512GB Memory বা 1TB স্টোরেজ সহ লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে লিস্টিঙের মাধ্যমে ফোনটি Android 16 সহ কাজ করবে বলে কনফার্ম জানা গেছে। Vivo X300 Ultra ফোনটি সিঙ্গেল-কোর টেস্টে 1618 স্কোর এবং মাল্টি-কোর টেস্টে 6015 বেঞ্চমার্ক স্কোর পেয়েছে।

এখনও পর্যন্ত Vivo X300 Ultra ফোনটি অন্যান্য স্পেসিফকেশন সম্পর্কে তথ্য প্রকাশ্যে আসেনি। তবে কয়েকদিন আগে লিক রিপোর্টের মাধ্যমে ফোনটিতে দুটি 200 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর থাকতে পারে বলে জানা গিয়েছিল। এই ফোনটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ সহ বাজারে লঞ্চ করা হতে পারে। এতে 200MP+200MP ক্যামেরা থাকবে। একইসঙ্গে ফোনটিতে তৃতীয় সেন্সর হিসাবে 50 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হতে পারে। জানিয়ে রাখি Vivo X300 এবং Vivo X300 Pro ফোনটির ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে 200 মেগাপিক্সেল ক্যামেরা যোগ করা হয়েছে।

Vivo X300 ফোনটির ব্যাক প্যানেলে 200 মেগাপিক্সেল Samsung ISOCELL HPB সেন্সর দেওয়া হয়েছে। একইসঙ্গে এতে 50 মেগাপিক্সেল Sony LYT-602 পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 50 মেগাপিক্সেল Samsung ISOCELL JN1 সেন্সর রয়েছে। অন্যদিকে Vivo X300 Pro ফোনটিতে 50 মেগাপিক্সেল Sony LYT-828 প্রাইমারি সেন্সর যোগ করা হয়েছে। এছাড়া ফোনটিতে 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Vivo X300 5G ফোনটিতে 6,040mAh ব্যাটারি দেওয়া হয়েছে। অন্যদিকে Vivo X300 Pro ফোনটিতে 6510mAh ব্যাটারি রয়েছে। উভয় স্মার্টফোনেই 90W ওয়ার্ড এবং 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। অন্যদিকে কোম্পানির Vivo X300 Ultra ফোনটি 7,000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে। অর্থাৎ ব্যাটারির দিক দিয়ে Vivo X300 Ultra ফোনটিতে আরও বেশি শক্তিশালী পাওয়ার ব্যাকআপ পাওয়া যাবে।

প্রসেসিঙের জন্য Vivo X300 এবং Vivo X300 Pro 5G ফোনটিতে MediaTek Dimensity 9500 ফ্ল্যাগশিপ প্রসেসর রয়েছে। অন্যদিকে গিকবেঞ্চ তথ্য অনুযায়ী আপকামিং Vivo X300 Ultra ফোনটিতে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 চিপসেট দেওয়া হতে পারে। এই প্রসেসরটি 3 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি অক্টাকোর প্রসেসর, যা 4.6GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। গতকাল ভারতে একই প্রসেসর সহ Xiaomi 17 Ultra ফোনটি লঞ্চ করা হয়েছে। এর আগে Samsung Galaxy S26 Ultra, iQOO 15, OnePlus 15 এবং realme GT 8 Pro ফোনটিতে একই চিপসেট দেওয়া হয়েছে।