2025 সালের ডিসেম্বর মাসে Vivo ভারতের বাজারে তাদের ‘X300 সিরিজ’ ফ্ল্যাগশিপ Vivo X300 এবং Vivo X300 Pro ফোনদুটি লঞ্চ করেছিল। এই MediaTek Dimensity 9500 প্রসেসর সহ ফোনদুটি 75,999 টাকা এবং 1,09,999 টাকা দামে সেল করা হয়। এবার 2026 সালে কোম্পানি এই সিরিজের সংখ্যা বাড়িয়ে নতুন Vivo X300e ফোনটি লঞ্চ করতে চলেছে। নাম থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে এটি সিরিজের সবচেয়ে ছোট মডেল হবে। অর্থাৎ ফোনটি 60 হাজার টাকা দামের রেঞ্জে লঞ্চ করা হতে পারে।
GSMA IMEI database এর মাধ্যমে Vivo X300e ফোনের তথ্য প্রকাশ্যে এসেছে। টেক ওয়েবসাইট স্মার্টপ্রিক্স তাদের রিপোর্টের মাধ্যমে লিস্টিং ডিটেইলস শেয়ার করেছে। ডেটাবেসের মাধ্যমে ফোনের মার্কেটিং নাম ‘Vivo X300e’ হবে বলে জানা গেছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত আপকামিং ফোনের সম্পর্কে কোনো ধরনের তথ্য জানানো হয়নি, তবে মার্চ মাসের দিকে টেক মঞ্চে ফোনটি লঞ্চ করা হতে পারে।
জানিয়ে রাখি সম্প্রতি Vivo X300 সিরিজের Ultra মডেলের তথ্য প্রকাশ্যে এসেছিল। তাই কোম্পানি এই সিরিজে Vivo X300e এবং Vivo X300 Ultra ফোনদুটি লঞ্চ করতে পারে। লিকের মাধ্যমে Vivo X300 Ultra ফোনের স্পেসিফিকেশন শেয়ার করা হয়েছিল। লিক অনুযায়ী ফোনটি দুটি 200 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে লঞ্চ করা হতে পারে।
লিক অনুযায়ী ফোনটিতে 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হতে পারে। জানিয়ে রাখি Vivo X300 ফোনটির ব্যাক প্যানেলে 200MP Samsung HPB সেন্সর, 50MP LYT602 পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 50MP Samsung JN1 সেন্সর দেওয়া হয়েছে। অন্যদিকে Vivo X300 Pro ফোনটিতে 50MP Sony LYT828 প্রাইমারি সেন্সর, 200MP পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 50MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Vivo X300 5G স্মার্টফোনে 6,040mAh ব্যাটারি এবং X300 Pro ফোনটিতে আরও বড় 6,510mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই স্মার্টফোনদুটিতে 90W ওয়ার্ড এবং 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। অন্যদিকে Vivo X300 Ultra ফোনটি 7,000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে। অর্থাৎ ব্যাটারির দিক দিয়ে Vivo X300 Ultra ফোনটি এই সিরিজের সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন হতে চলেছে।
Vivo X300 এবং X300 Pro 5G স্মার্টফোনদুটি MediaTek Dimensity 9500 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিল। তবে Vivo X300e এবং Vivo X300 Ultra ফোনটিতে একই Dimensity চিপসেট দেওয়া হবে কি না, এই বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি। Vivo X300e ফোনটি Dimensity 9500s প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। আপাতত Vivo X300 সিরিজের নতুন ফোনগুলি সম্পর্কে অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।
Vivo X300 ফোনটির 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 75,999 টাকা এবং 12GB RAM সহ 512GB স্টোরেজ অপশনের দাম 81,999 টাকা রাখা হয়েছে। অন্যদিকে X300 ফোনের টপ ভেরিয়েন্ট 16GB RAM + 512GB স্টোরেজ অপশন 85,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। একইভাবে Vivo X300 Pro ফোনটির 16GB RAM + 512GB স্টোরেজ অপশন 1,09,999 টাকা দামে সেল করা হয়।












