ভারতে লঞ্চের প্রস্তুতি নিচ্ছে Vivo X300T, প্রকাশ্যে এল গুরুত্বপূর্ণ ডিটেইলস

Vivo শীঘ্রই ভারতের বাজারে তাদের প্রিমিয়াম X-সিরিজের পরিধি বিস্তার করতে পারে। নতুন লিক অনুযায়ী কোম্পানির পক্ষ থেকে খুব তাড়াতাড়ি ভারতের বাজারে Vivo X300T নামের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই আপকামিং ফোনটি সম্পর্কে প্রথম লিক প্রকাশ্যে এসেছে। রিপোর্ট অনুযায়ী যেসব ইউজাররা মিড রেঞ্জ প্রাইস সেগমেন্টে ফ্ল্যাগশিপ-লেভেল পারফরমেন্স উপভোগ করতে চান মূলত তাদের উদ্দেশ্য করেই এই ফোনটি পেশ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটি সম্পর্কে।

ভারতে লঞ্চ হতে পারে Vivo X300T

টিপস্টার Debayan Roy জানিয়েছেন, ভারতে Vivo X300T স্মার্টফোন লঞ্চ করা হতে পারে। বর্তমানে কোম্পানি এই ফোনটিতে কাজ করছে এবং আগামী কয়েক মাসের মধ্যে ফোনটি পেশ করা হতে পারে। তবে লঞ্চ ডেট বা টাইমলাইন সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। কোম্পানির এই বছর লঞ্চ হ‌ওয়া Vivo X200T ফোনটির মতোই জানুয়ারি মাসের আশেপাশে এই আপকামিং ফোনটি পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ এই ফোনটি 2027 সালের প্রথম দিকে বাজারে আসতে পারে।


Vivo X300E ফোনের চেয়ে আলাদা

লিক প্রকাশ্যে আসার পর অনেকে মনে করছেন Vivo X300T ফোনটি সম্প্রতি লঞ্চ হ‌ওয়া Vivo X300E ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে পেশ করা হতে পারে। তবে Debayan Roy এই বিষয়ে জানিয়েছেন, ভারতের বাজারে Vivo X300E ফোনটিও লঞ্চ করা হতে পারে। তাই X300T এবং X300E ফোনদুটি আলাদা মডেল হবে বলে মনে করা হচ্ছে। ভারতে এই দুটি ফোনই আলাদা আলাদা ডিভাইস হিসাবে সেল করা হবে

Vivo X300E ফোনের স্পেসিফিকেশন

এটি Vivo X300T ফোনের প্রথম লিক, তাই এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে Vivo X300E এবং Vivo X200T ফোনদুটি দেখে এই আপকামিং ফোনটির ফিচার সম্পর্কে ধারণা করা যায়।

Vivo X300E ফোনে Snapdragon 8 Gen 5 প্রসেসর, 12GB পর্যন্ত LPDDR5X RAM ও 512GB পর্যন্ত UFS 4.1 স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনে 6.59-ইঞ্চির 1.5K ফ্ল্যাট AMOLED ডিসপ্লে রয়েছে, যা 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এতে 90W ফাস্ট চার্জিং সাপোর্টেড 7,200mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য Vivo X300E ফোনে Zeiss ব্র্যান্ডেড ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 50MP প্রাইমারি OIS সেন্সর, 50MP 3x টেলিফটো লেন্স এবং 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। সেলফির জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে 3D আলট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনটির ফোনটির প্রাথমিক দাম রাখা হয়েছে CNY 4,799 অর্থাৎ প্রায় 68,200 টাকার কাছাকাছি।

Vivo X200T ফোনের স্পেসিফিকেশন

কোম্পানির Vivo X200T ফোনে MediaTek Dimensity 9400+ প্রসেসর যোগ করা হয়েছে। এই ফোনে 120Hz রিফ্রেশ রেট এবং 5,000nits পীক ব্রাইটনেস সহ 6.67-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এতে 90W ওয়্যার্ড এবং 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,200mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য Vivo X200T ফোনে Zeiss-ব্র্যান্ডেড 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ রয়েছে। ভারতের বাজারে এই ফোনটি 59,999 টাকা প্রাথমিক দামে লঞ্চ করা হয়েছিল।

Vivo X300T ফোনটি সত্যিই ভারতে লঞ্চ হলে ফোনটিকে iQOO, OnePlus ও Xiaomi ব্র্যান্ডের বিভিন্ন ফোনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হতে পারে। তবে এই আপকামিং ফোনটি সম্পর্কে আরও তথ্য জানা গেলে তবেই ফোনটির যথাযথ প্রতিদ্বন্দ্বী সম্পর্কে আলোচনা করা সম্ভব হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here