Home খবর 26 নভেম্বর ভারতে লঞ্চ হবে vivo X500, X500 Pro এবং vivo X500 Pro Max স্মার্টফোন, ঘোষণা হল ডেট

26 নভেম্বর ভারতে লঞ্চ হবে vivo X500, X500 Pro এবং vivo X500 Pro Max স্মার্টফোন, ঘোষণা হল ডেট

ভিভো ভারতের বাজারে তাদের নতুন X500 সিরিজ লঞ্চ করতে চলেছে ঘোষণা করার পর থেকেই কোম্পানির ফ্যানরা অধীর আগ্রহে এই সিরিজের জন্য অপেক্ষা করে রয়েছেন। এবার কোম্পানির পক্ষ থেকে এই ফ্ল্যাগশিপ সিরিজের লঞ্চ ডেট ঘোষণা করে দেওয়া হয়েছে। আগামী 26 নভেম্বর ভারতে Vivo X500 সিরিজ লঞ্চ করা হবে বলে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে। এই সিরিজের অধীনে vivo X500, X500 Pro এবং vivo X500 Pro Max নামের তিনটি স্মার্টফোন পেশ করা হবে।

vivo X500 সিরিজের ভারতীয় লঞ্চ ডেট

ভিভোর পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 26 নভেম্বর vivo X500 সিরিজ ভারতের বাজারে পেশ করা হবে। এই দিন কোম্পানি একটি বড় লঞ্চ ইভেন্টের আয়োজন করতে চলেছে। এই মঞ্চ থেকে সিরিজের vivo X500, X500 Pro এবং X500 Pro Max স্মার্টফোনগুলি ভারতের বাজারে লঞ্চ করা হবে। এই 26 নভেম্বর দুপুর 12টা থেকে ইভেন্ট শুরু হবে। কোম্পানির ওয়েবসাইট সহ ভিভো ইন্ডিয়ার সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে লাইভ স্ট্রিমিং করা যাবে।


vivo X500 সিরিজের প্রাইস (লিক)

আপকামিং ফোনের দাম সম্পর্কে এখনও পর্যন্ত নিশ্চিত জানানো হয়নি, তবে সম্প্রতি vivo X500 সিরিজের আসন্ন স্মার্টফোনের দাম ইন্টারনেটে লিক হয়েছিল। টিপস্টার সঞ্জু চৌধুরী টুইট করে জানিয়েছিলেন vivo X500 ফোনের বেস ভেরিয়েন্ট 12GB RAM + 256GB Storage অপশন 1,19,999 টাকা দামে পেশ করা হতে পারে। অন্যদিকে একই স্টোরেজ ভেরিয়েন্টে vivo X500 Pro ফোনটি 1,49,999 টাকা দামে লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী ভারতের বাজারে vivo X500 Pro Max ফোনটির প্রাথমিক দাম 1,59,999 টাকা রাখা হতে পারে।

vivo X500 সিরিজের স্পেসিফিকেশন (গ্লোবাল)

গত মাসেই vivo X500 সিরিজ গ্লোবাল বাজারে লঞ্চ করা হয়েছিল এবং গ্লোবাল মডেলের স্পেসিফিকেশন সহ ভারতীয় মডেল লঞ্চ করা হতে পারে। অর্থাৎ সিরিজের বেস মডেল vivo X500 ফোনটি ভারতে MediaTek Dimensity 9600M প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। একইভাবে vivo X500 Pro এবং X500 Pro Max স্মার্টফোনদুটিতে MediaTek Dimensity 9600 Pro অক্টাকোর প্রসেসর দেওয়া হতে পারে। ভ্যানিলা মডেলে LPDDR5X RAM এবং প্রো মডেলে LPDDR5X Ultra RAM থাকতে পারে।

vivo X500 ফোনে 144Hz এবং হাই নিটস ব্রাইটনেস সাপোর্টেড 6.59 ইঞ্চির 1.5K LTPS OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। vivo X500 Pro ফোনটিতে 6.36 ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে থাকবে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট এবং 2000nits হাই ব্রাইটনেস সাপোর্ট করবে। অন্যদিকে vivo X500 Pro Max স্মার্টফোনে BOE Q11 luminescent ম্যাটেরিয়াল দিয়ে তৈরি 6.85 ইঞ্চির 2K OLED ডিসপ্লে থাকবে।

গ্লোবাল বাজারে ফটোগ্রাফির জন্য vivo X500 ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে 50MP Sony LYT828 প্রাইমারি সেন্সর, 64MP 3x Telephoto Sony LYT610 সেন্সর এবং 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে। X500 Pro ফোনটিতে 50MP Sony LYT910 OIS প্রাইমারি সেন্সর, 64MP 3.5x periscope telephoto সেন্সর এবং 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হবে। এছাড়া vivo X500 Pro Max ফোনে 50MP Sony LYT910 প্রাইমারি সেন্সর, 200MP Samsung HP0 3.5x OIS telephoto সেন্সর এবং 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে। ভারতীয় মডেলের ক্ষেত্রেও একই জিনিস দেখা যেতে পারে।

পাওয়ার ব্যাকআপের জন্য X500 Pro Max ফোনটিতে 8000mAh ব্যাটারি দেওয়া হবে এবং দ্রুত চার্জ করার জন্য এতে 90W ওয়্যারড এবং 40W ওয়্যারলেস চার্জিং ফিচার সাপোর্ট করবে। অন্যদিকে vivo X500 Pro ফোনে 6510mAh ব্যাটারি থাকতে পারে। একইসঙ্গে vivo X500 5G ফোনটি 7500mAh ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে। একই ব্যাটারি ক্যাপাসিটি ভারতীয় মডেলেও দেওয়া হতে পারে। আপাতত vivo X500, X500 Pro এবং vivo X500 Pro Max স্মার্টফোনের অফিসিয়াল স্পেসিফিকেশন জানার জন্য 26 নভেম্বর লঞ্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে।