বিগত কিছু দিন ধরেই ক্রমাগত লিকের মাধ্যমে Vivo এর আপকামিং X500 সিরিজের তথ্য প্রকাশ্যে এসেছে। রিপোর্ট অনুযায়ী সিরিজের টপ মডেল Vivo X500 Pro Max ফোনে 200MP ক্যামেরা দেওয়া হতে পারে, তবে কোম্পানির Vivo X500 Pro এবং অন্যান্য মডেলে আলাদা ক্যামেরা সেটআপ থাকতে পারে। এবার টিপস্টার Digital Chat Station Vivo X500 Pro বা X500 Pro Mini ফোনের ক্যামেরা, ব্যাটারি এবং প্রসেসর সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo X500 Pro স্মার্টফোনের লিক ফিচার ডিটেইলস সম্পর্কে।
লিক হল Vivo X500 Pro ফোনের প্রসেসর ডিটেইলস
লিক অনুযায়ী Vivo তাদের একটি কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন টেস্টিং করছে। এতে MediaTek এর আসন্ন 2nm Dimensity প্রসেসর দেওয়া হতে পারে। এই প্রসেসর সহ Vivo X500 Pro বা Vivo X500 Pro Mini ফোনটি লঞ্চ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
জানিয়ে রাখি এখনও পর্যন্ত অফিসিয়ালি এই প্রসেসরের নাম জানানো হয়নি, তবে রিপোর্ট অনুযায়ী এটি MediaTek Dimensity 9600 Pro প্রসেসর হতে পারে।। অন্যদিকে স্ট্যান্ডর্ড মডেলেড় জন্য 3nm প্রসেসে তৈরি Dimensity 9600 প্রসেসর তৈরি করা হচ্ছে, এটি উপস্থিত Dimensity 9500 প্রসেসরের আপগ্রেডেড ভার্সন হতে পারে। এই প্রসেসর Vivo X500 মডেলে দেওয়া হতে পারে।
লিক হল Vivo X500 Pro ফোনের ব্যাটারি ডিটেইলস
জানিয়ে রাখি Vivo X500 Pro ফোনে 6,500mAh থেকে 6,600mAh এর মধ্যে ব্যাটারি দেওয়া হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত সঠিক ব্যাটারি সাইজ সম্পর্কে জানানো হয়নি। রিপোর্ট অনুযায়ী Vivo তাদের ক্ষমতা বাড়িয়ে 7,000mAh ব্যাটারি সহ ফোন লঞ্চ করতে পারে। জানিয়ে রাখি বড় ব্যাটারি ফিট করা কোম্পানির জন্য খুব একটা সহজ কাজ নয়, কারণ ফোনটিতে প্রিমিয়াম ক্যামেরা হার্ডওয়্যার দেওয়া হতে পারে। রিপোর্ট অনুযায়ী এই ফোনে 64MP 85mm পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং LOFIC প্রাইমারি সেন্সর থাকতে পারে।
লিক হল Vivo X500 Pro ফোনের ক্যামেরা ডিটেইলস
আগের প্রকাশ্যে আসা রিপোর্ট অনুযায়ী Vivo X500 Pro ফোনে 50MP 1/1.28-ইঞ্চির প্রাইমারি সেন্সর এবং 50MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হতে পারে। তাই আপকামিং Vivo X500 Pro মডেলে 200MP ক্যামেরা দেওয়া হবে না বলে মনে করা হচ্ছে। কোম্পানির ফোনটিতে বড় ক্যামেরা সেন্সর এবং পেরিস্কোপ লেন্স সহ দারুণ ফটোগ্রাফিক এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। টিপস্টার জানিয়েছেন, বড় ব্যাটারি, বড় ক্যামেরা সেন্সর এবং পেরিস্কোপ ক্যামেরা এক সঙ্গে ব্যাবহারের ক্ষেত্রে ফোনের ইন্টারনাল স্পেস সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে।
Vivo X500 Pro ফোনের সম্ভাব্য ফিচার
রিপোর্ট অনুযায়ী Vivo X500 Pro ফোনে 6.37 ইঞ্চির OLED LTPO ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 1.5K রেজোলিউশন এবং 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। এই ফোনটি Android 17 বেস্ড OriginOS 7 সহ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া ফোনটি প্রিমিয়াম কম্প্যাক্ট ক্যাটাগরিতে লঞ্চ করা হতে পারে।
Vivo X500 সিরিজের লঞ্চ টাইমলাইন
2026 সালের সেপ্টেম্বর মাসে চীনের বাজারে Vivo X500 Pro Max, Vivo X500 Pro এবং Vivo X500 ফোনগুলি লঞ্চ করা হবে বলে জানা গেছে। Vivo X500 Pro ফোনটি Dimensity 9600 Pro, বড় ব্যাটারি এবং প্রিমিয়াম ক্যামেরা সেটআপ সহ লঞ্চ করা হলে, কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ সেগমেন্টে ফোনটি একটি দারুণ বিকল্প হয়ে উঠতে পারে। আপকামিং Vivo X500 Pro ফোনটির জন্য এখনও কয়েক মাস অপেক্ষা করতে হবে।









