Home খবর লিক হল Vivo X500 সিরিজের ভারতীয় লঞ্চ ডেট, পেশ হতে পারে তিনটি মডেল

লিক হল Vivo X500 সিরিজের ভারতীয় লঞ্চ ডেট, পেশ হতে পারে তিনটি মডেল

শীঘ্রই Vivo তাদের নতুন ফ্ল্যাগশিপ X500 সিরিজ ভারতের বাজারে লঞ্চ করতে পারে। এই সিরিজের অধীনে Vivo X500, Vivo X500 Pro এবং Vivo X500 Pro Max স্মার্টফোনগুলি পেশ করা হতে পারে। টিপস্টার Debayan Roy এর বক্তব্য অনুযায়ী আগামী 25 নভেম্বর ভারতে আসন্ন সিরিজ লঞ্চ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত সিরিজের লঞ্চ ডেট সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। জানিয়ে রাখি আগেই গ্লোবাল বাজারে এই সিরিজে তিনটি স্মার্টফোন পেশ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং সিরিজের লিক ডিটেইলস সম্পর্কে।

লিক হল Vivo X500 সিরিজের লঞ্চ ডেট

টিপস্টার Debayan Roy সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X এ টুইট করে জানিয়েছেন আগামী 25 নভেম্বর Vivo X500 সিরিজ ভারতে পেশ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত সিরিজের লঞ্চ ডেট ঘোষণা করা হয়নি।

এই সিরিজের অধীনে তিনটি স্মার্টফোন লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে, কারণ সম্প্রতি BIS সার্টিফিকেশন সাইটে ফোনগুলি লিস্টেড হয়েছিল। রিপোর্ট অনুযায়ী BIS সার্টিফিকেশন সাইটে Vivo X500 ফোনটি V2619, X500 Pro ফোনটি V2621 এবং X500 Pro Max ফোনটি V2610 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছিল। গত সেপ্টেম্বর মাসে প্রথম কোম্পানির পক্ষ থেকে X500 সিরিজটি চীনের বাজারে পেশ করা হয়েছিল। এরপর অক্টোবর মাসে ফোনটি গ্লোবাল বাজারে লঞ্চ করা হয়েছে।

Vivo X500 ফোনের স্পেসিফিকেশন

Vivo X500 ফোনটিতে 6.59 ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনটিতে 3nm MediaTek Dimensity 9600M প্রসেসর রয়েছে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে 50MP Sony LYT-828 প্রাইমারি সেন্সর, 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 3x অপটিক্যাল জুম সাপোর্টেড 64MP Sony LYT-610 টেলিফটো ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 7,500mAh ব্যাটারি রয়েছে এবং এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনে 90W ওয়্যারড এবং 40W ওয়্যারলেস চার্জিং ফিচার সাপোর্ট করে।

Vivo X500 Pro এবং Max ফোনের স্পেসিফিকেশন

Vivo X500 Pro ফোনে 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.36 ইঞ্চির 1.5K LTPO OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনটিতে 2nm MediaTek Dimensity 9600 Pro প্রসেসর রয়েছে

ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50MP Sony LYT-910 প্রাইমারি সেন্সর, 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 3.5x অপটিক্যাল জুম সহ 64MP পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা রয়েছে। ফোনে 6,510mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

Vivo X500 Pro Max ফোনটি সিরিজের সবচেয়ে প্রিমিয়াম মডেল হবে। এই ফোনে 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.85 ইঞ্চির 2K LTPO OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটিতে Dimensity 9600 Pro প্রসেসর রয়েছে।

ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50MP Sony LYT-910 প্রাইমারি ক্যামেরা এবং 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। অন্যদিকে সবচেয়ে বড় বিশেষত্ব হল ফোনের 200MP Samsung HP0 পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা। এতে Zeiss APO অপ্টিকস সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য চীনের ফোনটিতে 8,000mAh ব্যাটারি এবং গ্লোবাল মডেলে 7,800mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

Vivo X500 Pro এবং X500 Pro Max ফোনটিতে 90W ওয়্যারড এবং 40W ওয়্যারলেস চার্জিং ফিচার দেওয়া হয়েছে। এছাড়া জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP68 এবং IP69 রেটিং রয়েছে। তিনটি মডেলে Zeiss G2 টেলি-কনভার্টার সাপোর্ট করে।

জানিয়ে রাখি রিপোর্ট অনুযায়ী পরবর্তী সময়ে এই সিরিজের Vivo X500 Ultra ফোনটি লঞ্চ করা হতে পারে। অর্থাৎ ইউজাররা নিজেদের বাজেট অনুযায়ী সিরিজের ফোনগুলি কিনতে পারবেন।