আগামী মাসে Vivo তাদের আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ লঞ্চ করবে বলে জানিয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী সেপ্টেম্বর মাসে চীনের বাজারে Vivo X500 Series পেশ করা হবে। নতুন সিরিজের অধীনে Vivo X500, Vivo X500 Pro এবং Vivo X500 Pro Max কোনগুলি লঞ্চ করা হবে। কোম্পানির আসন্ন সিরিজে ফটোগ্রাফি এবং ভিডিওগ্ৰাফি সাপোর্ট পাওয়া যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo X500 Series এর ডিটেইলস সম্পর্কে।
Vivo X500 সিরিজের ডিটেইলস
Vivo X500 সিরিজের অধীনে তিনটি স্মার্টফোন লঞ্চ করা হবে। এই সিরিজে Vivo X500, Vivo X500 Pro এবং Vivo X500 Pro Max রয়েছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের লঞ্চ ডেট জানানো হয়নি, তবে সেপ্টেম্বর মাসে চীনে এই সিরিজ পেশ করা হবে বলে নিশ্চিত জানিয়েছে।
Vivo X500 সিরিজের ক্যামেরা ডিটেইলস
Vivo এর প্রোডাক্ট ম্যানেজার হান বক্সিয়াও জানিয়েছেন, Vivo X500 সিরিজে ক্যামেরার দিক থেকে বড়সড় আপগ্রেড দেখা যাবে। কোম্পানি তাদের আপকামিং ফোনের ভিডিওগ্ৰাফি সেগমেন্টে বিশেষ গুরুত্ব আরোপ করছে। ফোনের প্রো মডেলে Zeiss Super Dynamic প্রাইমারি ক্যামেরা দেওয়া হবে। এটি Vivo এর BluePrint ইমেজিং টিম এবং Sony যৌথ উদ্যোগে তৈরি করেছে।
এই ক্যামেরাতে BluePrint Guangyu 900 সেন্সর থাকবে। এটি 50MP এর 1/1.28 ইঞ্চির সেন্সর হবে। এই সেন্সর হাই ডায়নেমিক রেঞ্জের ক্ষেত্রে ব্যাবহার করা যাবে। Vivo এর বক্তব্য অনুযায়ী এই সেন্সরে 17EV পর্যন্ত ডায়নেমিক রেঞ্জ সাপোর্ট করতে পারে। এবং কোম্পানির পক্ষ থেকে আরো জানানো হয়েছে এটি এখনও পর্যন্ত ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি। যেখানে ফ্রেমে এক সঙ্গে অনেক বেশি লাইট ও শ্যাডো দেখা যাবে, এই ধরনের ছবিতে এই ফিচারের সবচেয়ে বেশি সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ ব্যাকলিট সীনে আকাশের ডিটেইলস ও সাবজেক্টের ডিটেইলস সুন্দরভাবে ক্যামেরাবন্দী করা যাবে।
Vivo X500 Pro সিরিজে অসাধারণ ভিডিও রেকর্ডিং উপভোগ করা যাবে। এই ফোনে 4K 240fps শ্লো-মোশান ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে। একইসঙ্গে 4K 120fps HDR ভিডিও রেকর্ডিংও করা যাবে এবং HDR আউটপুট পাওয়া যাবে। কোম্পানি জানিয়েছে ভিডিওর প্রতিটি ফ্রেমে হাই ডায়নামিক রেঞ্জ সেন্সরের ক্ষমতা কাজ করবে। ফলে কম লাইটিং এবং ব্যাকলিংক পরিস্থিতিতেও অসাধারণ ডিটেইলস ও এক্সপোজার সহ ভিডিওগ্ৰাফি করা যাবে।
Vivo X500 সিরিজের ক্যামেরা সেটআপে স্টেবলাইজেশনের ক্ষেত্রে আপগ্ৰেড পাওয়া যাবে। ফোনের প্রাইমারি ক্যামেরাতে 3° OIS সাপোর্ট করবে। কোম্পানির পক্ষ থেকে এটি গিম্বল-লেভেল ফটোগ্রাফি ফিচার হিসাবে লঞ্চ করা হতে পারে। একইসঙ্গে এতে CIPA 7.0 প্রোফেশনাল স্টেবলাইজেশনও দেওয়া হবে বলে জানানো হয়েছে।
আপকামিং সিরিজের Vivo X500 Pro Max ফোনের গুরুত্বপূর্ণ ফিচার হিসাবে 3° OIS প্রাইমারি ক্যামেরাটিকে হাইলাইট করা হয়েছে। হাঁটার সময় বা হাতে ধরে ভিডিও করার সময় ক্যামেরা শক কম করাই এটির মূল লক্ষ্য। এর ফলে ইউজারদের আলাদাভাবে গিম্বল কেনার প্রয়োজন হবে না।
Vivo X500 সিরিজের সম্ভাব্য ফিচার
টিপস্টার Digital Chat Station আপকামিং X500 সিরিজের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। লিক অনুযায়ী নতুন সিরিজের Vivo X300 Ultra ফোনটিতে 200MP Thanos টেলিফটো ক্যামেরা দেওয়া হতে পারে। এতে কাস্টম বড় ফরম্যাট সহ 200MP HP0 সেন্সর এবং পেরিস্কোপ লেন্স থাকবে বলে আশা করা হচ্ছে। Vivo এর পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের 200MP ক্যামেরা সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। বর্তমানে কোম্পানির পরবর্তী ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।
প্রসেসিঙের দিক দিয়ে Vivo X500 সিরিজে বড় আপগ্ৰেড পাওয়া যাবে। রিপোর্ট অনুযায়ী Vivo X500 ফোনটিতে MediaTek Dimensity 9600 প্রসেসর দেওয়া হতে পারে। অন্যদিকে X500 Pro এবং X500 Pro Max ফোনে এর চেয়েও বেশি শক্তিশালী Dimensity 9600 Pro প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে।
আপাতত শুধুমাত্র Vivo এর পক্ষ থেকে X500 সিরিজের লঞ্চ সম্পর্কে জানানো হয়েছে। সেপ্টেম্বর মাসে প্রথম এই সিরিজ চীনের বাজারে পেশ করা হবে। আগামী দিনে সিরিজের লঞ্চ ডেট, ক্যামেরা, প্রসেসর, ডিসপ্লে, ব্যাটারি এবং অন্যান্য ফিচার সম্পর্কে জানানো হবে। ভবিষ্যতে এই ফোনের সম্পর্কে নতুন আপডেট পাওয়া মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।
