Home খবর 1,19,999 টাকা দামে লঞ্চ হতে পারে vivo X500 5G স্মার্টফোন, vivo X500 Pro Max ফোনের দাম হবে 1,79,999 টাকা, লিক হল ডিটেইলস

1,19,999 টাকা দামে লঞ্চ হতে পারে vivo X500 5G স্মার্টফোন, vivo X500 Pro Max ফোনের দাম হবে 1,79,999 টাকা, লিক হল ডিটেইলস

ভিভো তাদের vivo X500 সিরিজের লঞ্চ সম্পর্কে নিশ্চিত জানিয়েছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের নাম সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি, তবে এই মাসে নভেম্বর মাসে আপকামিং ভিভো স্মার্টফোনগুলি ভারতের বাজারে পেশ করা হতে পারে। অন্যদিকে কোম্পানির অফিসিয়াল ঘোষণার আগেই vivo X500 series এর ভারতীয় দাম প্রকাশ্যে এসেছে। লিকের মাধ্যমে ফোনের সম্ভাব্য দাম জানা গেছে, তবে লঞ্চের সময় এর পরিবর্তন হতে পারে।

vivo X500 সিরিজের দাম (লিক)

vivo X500 (12GB RAM + 256GB Storage) – 1,19,999 টাকা

vivo X500 Pro (12GB RAM + 256GB Storage) – 1,49,999 টাকা

vivo X500 Pro Max (12GB RAM + 256GB Storage) – 1,59,999 টাকা
vivo X500 Pro Max (12GB RAM + 512GB Storage) – 1,79,999 টাকা
vivo X500 Pro Max (With Kit) – 2,29,999 টাকা

vivo X500 series এর স্পেসিফিকেশন

আপকামিং সিরিজের ভ্যানিলা মডেল vivo X500 ফোনটি ভারতে MediaTek Dimensity 9600M প্রসেসর সহ পেশ করা হতে পারে। vivo X500 Pro এবং vivo X500 Pro Max ফোনটিতে MediaTek Dimensity 9600 Pro অক্টোকোর প্রসেসর দেওয়া হতে পারে। উভয় Pro মডেলে ফাস্ট এবং স্মুথ মাল্টিটাস্কিঙের জন্য LPDDR5X Ultra RAM দেওয়া হয়েছে। অন্যদিকে ভ্যানিলা মডেলে LPDDR5X RAM থাকবে।

ফটোগ্রাফির জন্য vivo X500 ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে 50MP Sony LYT828 প্রাইমারি সেন্সর, 64MP 3x Telephoto Sony LYT610 সেন্সর এবং 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে। X500 Pro ফোনটিতে 50MP Sony LYT910 OIS প্রাইমারি সেন্সর, 64MP 3.5x periscope telephoto সেন্সর এবং 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হবে। এছাড়া vivo X500 Pro Max ফোনে 50MP Sony LYT910 প্রাইমারি সেন্সর, 200MP Samsung HP0 3.5x OIS telephoto সেন্সর এবং 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে।

vivo X500 ফোনে 144Hz এবং হাই নিটস ব্রাইটনেস সাপোর্টেড 6.59 ইঞ্চির 1.5K LTPS OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। vivo X500 Pro ফোনটিতে 6.36 ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে থাকবে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট এবং 2000nits হাই ব্রাইটনেস সাপোর্ট করবে। অন্যদিকে vivo X500 Pro Max স্মার্টফোনে BOE Q11 luminescent ম্যাটেরিয়াল দিয়ে তৈরি 6.85 ইঞ্চির 2K OLED ডিসপ্লে থাকবে।

পাওয়ার ব্যাকআপের জন্য X500 Pro Max ফোনটিতে 8000mAh ব্যাটারি দেওয়া হবে এবং দ্রুত চার্জ করার জন্য এতে 90W ওয়্যারড এবং 40W ওয়্যারলেস চার্জিং ফিচার সাপোর্ট করবে। অন্যদিকে vivo X500 Pro ফোনে 6510mAh ব্যাটারি থাকতে পারে। একইসঙ্গে vivo X500 5G ফোনটি 7500mAh ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে। vivo X500 সিরিজে WiFi 7, Bluetooth 5.4, NFC এবং IR ব্লাস্টারের মতো ফিচার থাকবে।