Home খবর লঞ্চের আগেই দুটি সার্টিফিকেশন সাইটে দেখা গেল Vivo X500E স্মার্টফোন, শীঘ্রই হতে পারে লঞ্চ

লঞ্চের আগেই দুটি সার্টিফিকেশন সাইটে দেখা গেল Vivo X500E স্মার্টফোন, শীঘ্রই হতে পারে লঞ্চ

Vivo তাদের X500 সিরিজের অধীনে আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কারণ Bluetooth SIG সার্টিফিকেশন এবং Google Play Console Supported Devices List এ Vivo X500E ফোনটি স্পট হয়েছে। এই লিস্টিঙে ফোনটি V2656 মডেল নাম্বার সহ দেখা গেছে। অন্যদিকে Google Play Console লিস্টিঙের মাধ্যমে V2648 ডিভাইস কোড প্রকাশ্যে এসেছে। এটি সম্প্রতি ভারতে লঞ্চ হওয়া Vivo V80 5G ফোনের সঙ্গে জড়িত বলে মনে করা হচ্ছে। তাই X500E ফোনটি রিব্র্যান্ডেড স্মার্টফোন হিসাবে পেশ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া X500 সিরিজের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

Vivo X500E ফোনের সার্টিফিকেশন ডিটেইলস

Bluetooth SIG সার্টিফিকেশন সাইটে লিস্টিঙের জন্য শীঘ্রই Vivo X500E ফোনটির লঞ্চের সম্ভাবনা বেড়ে গেছে। লিস্টিঙের মাধ্যমে ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে এখনও জানা যায়নি।

Google Play Console Supported Devices List এর মাধ্যমে ফোনের নাম Vivo X500 E হবে বলে জানা গেছে। এই লিস্টিঙে ফোনটি V2656 মডেল নাম্বার এবং V2648 ডিভাইস কোড সহ স্পট হয়েছে। রিপোর্ট অনুযায়ী এই ডিভাইস কোডটি Vivo V80 5G ফোনের সঙ্গে জড়িত। তাই কোম্পানির X500E ফোনটি কিছু বাজারে Vivo V80 5G ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে পেশ করা হতে পারে। তবে দুটি ফোনের ফিচার একই রকম রাখা হবে না কি পরিবর্তন করা হবে সেই এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি।

Vivo X500E ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

এখনও পর্যন্ত লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Vivo X500E ফোনটিতে 6.59 ইঞ্চির OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 1.5K রেজোলিউশন সাপোর্ট করতে পারে। ফোনটিতে Snapdragon 8 সিরিজের প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে 7,500mAh ব্যাটারি দেওয়া হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে নিশ্চিত জানানো হয়নি।

ফটোগ্রাফির জন্য Vivo X500E ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। রিপোর্ট অনুযায়ী আপকামিং স্মার্টফোনের ক্যামেরা সেটআপে 1/1.28 ইঞ্চি মাপের 50MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনটিতে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং Sony IMX8 সিরিজের পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা যোগ করা হতে পারে।

ডিজাইনের দিক দিয়ে আপকামিং ফোনটি Vivo X500 ফোনের চেয়ে আলাদা হতে পারে। একদিকে X500 ফোনে সার্কুলার ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে। অন্যদিকে X500E ফোনটিতে স্কোয়ার শেপের ক্যামেরা মডিউল থাকতে পারে।

Vivo X500 সিরিজের গ্লোবাল লঞ্চ ডিটেইলস

সম্প্রতি চীনের বাজারে Vivo তাদের Vivo X500, Vivo X500 Pro এবং Vivo X500 Pro Max স্মার্টফোনগুলি পেশ করেছে। রিপোর্ট অনুযায়ী আগামী 27 অক্টোবর এই ফোনগুলি গ্লোবাল বাজারে লঞ্চ করা হবে। অন্যদিকে কিছুদিন পর Vivo X500 FE এবং Vivo X500E স্মার্টফোন দুটি পেশ করা হতে পারে।

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত Vivo X500E ফোনের সম্পর্কে অফিসিয়াল ঘোষণা করা হয়নি। আগামী মাসে বা বছরের শেষের দিকে ফোনটি লঞ্চ করা হতে পারে।