চীনের স্মার্টফোন কোম্পানি ভিভো কয়েক দিন আগে তাদের নতুন Vivo X60 ফ্ল্যাগশিপ সিরিজ লঞ্চ করেছিল। ইউজারদের মধ্যে এই সিরিজের জন্য দারুণ রেসপন্স পাওয়া যাচ্ছে। গত 30 মার্চ পর্যন্ত Vivo X60, Vivo X60 Pro এবং হাইএন্ড স্পেসিফিকেশনযুক্ত Vivo X60 Pro Plus স্মার্টফোনসহ Vivo X60 সিরিজ গত বছর লঞ্চ হওয়া Vivo X50 সিরিজের তুলনায় 200 শতাংশ বেশি প্রিবুকিং করা হয়ে গেছে। স্বয়ং কোম্পানি এই ডিটেইলস শেয়ার করেছে। প্রিবুকিঙের নমুনা দেখেই বোঝা যাচ্ছে সাধারণ মানুষ Vivo X60 সিরিজের ফোনগুলি কেনার জন্য কতটা অধীর হয়ে উঠেছে।
কোম্পানির বক্তব্য
ভিভো ইন্ডিয়ার ব্র্যান্ড স্ট্র্যাটেজী ডাইরেক্টর নিপুণ মৌর্য জানিয়েছেন, ইউজারদের মধ্যে Vivo X60 সিরিজের জন্য অসাধারণ রেসপন্স দেখে তারা খুব খুশি। এর থেকে বোঝা যাচ্ছে কোম্পানি ইউজারদের প্রয়োজনের কথা মাথায় রেখে প্রোডাক্ট পেশ করতে পারছে। প্রিমিয়াম ডিজাইন, আপগ্ৰেডেড গিম্বেল ক্যামেরা সেটআপ এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন 800 সিরিজের চিপসেটের সঙ্গে Vivo X60 সিরিজের ফোনগুলি ইউজারদের মন জয় করতে সক্ষম হয়েছে।
সেল
গ্ৰাহকদের জন্য এখনও পর্যন্ত অফিসিয়ালি এই সিরিজের সেল শুরু হয়নি। ভিভো ইন্ডিয়ার ই স্টোর, আমাজন ইন্ডিয়া, ফ্লিপকার্টের মতো বিভিন্ন শপিং সাইটে আজ অর্থাৎ 2 এপ্রিল থেকে Vivo X60 সিরিজের ফোনগুলি সেল করা হবে। এছাড়া গোটা দেশের ভিভোর সমস্ত অফলাইন পার্টনার রিটেইল স্টোরে এই সিরিজের সেল করা হবে।
এই সিরিজের Vivo X60 এবং Vivo X60 Pro মিডনাইট ব্ল্যাক এবং শিমার ব্লু কালার ভেরিয়েন্টে সেল করা হবে। অন্যদিকে Vivo X60 Pro+ ফোনটি সম্রাট ব্লু কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।
Vivo X60 সিরিজের সবকটি স্মার্টফোন শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন 800 সিরিজের 5জি চিপসেটে রান করে। এই ফোনগুলির অন্যতম বড় বিশেষত্ব হল আকর্ষণীয় ইন বিল্ট গিম্বেল স্টেবিলাইজেশন। এর সাহায্যে সুন্দর স্টেবিলাইজড ফোটো ক্লিক করা যায়।
Vivo X60 Pro Plus এর সম্পূর্ণ ডিটেইলস জানতে এখানে ক্লিক করুন
Vivo X60 এবং Vivo X60 Pro এর সম্পূর্ণ ডিটেইলস জানতে এখানে ক্লিক করুন
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
