Home খবর এসে গেল Vivo এর নতুন 5G স্মার্টফোন Vivo X80 Lite, 50MP Selfie Camera এর পাশাপাশি এতে আছে 16GB RAM এর ক্ষমতা

এসে গেল Vivo এর নতুন 5G স্মার্টফোন Vivo X80 Lite, 50MP Selfie Camera এর পাশাপাশি এতে আছে 16GB RAM এর ক্ষমতা

Vivo X80 এবং Vivo X80 Pro লঞ্চের পর টেক ব্র্যান্ড ভিভো গ্লোবাল মার্কেটে তাদের এই স্মার্টফোন সিরিজে একটি নতুন 5G ফোন Vivo X80 Lite পেশ করেছে। এই লেটেস্ট ফোনটিতে colour-changing rear panel, 64MP Rear, 50MP Selfie Camera, Dimensity 900 Chipset ও 44W 4,400mAh Battery এর মতো কিছু অসাধারণ ফিচার রয়েছে। নিচে এই নতুন ফোনটির স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

Vivo X80 Lite এর স্পেসিফিকেশন

নতুন Vivo X80 Lite ফোনটিতে 2404 x 1080 পিক্সেল রেজোলিউশনযুক্ত 6.44 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। এই ফোনে 1300 নিটস ব্রাইটনেস, 100 কালার গ্যামিউট এবং HDR10+ এর মতো উল্লেখযোগ্য ফিচার আছে। এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।

Vivo X80 Lite ফোনটি Android 12 বেসড ফানটাচ ওএস 12 এ কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে অক্টাকোর প্রসেসরযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 900 চিপসেট দেওয়া হয়েছে। এতে 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ আছে। এই ফোনে 8GB Extended RAM টেকনোলজি রয়েছে যার ফলে এই ফোনে মোট 16GB RAM উপভোগ করা যায়।

ফটোগ্রাফির জন্য Vivo X80 Lite এর ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ডুয়েল সিম সাপোর্টেড Vivo X80 Lite ফোনটিতে 5G এবং 4G উভয় নেটওয়ার্ক উপভোগ করা যায়। এই ফোনে এনএফসি ও অন্যান্য বেসিক কানেক্টিভিটি ফিচার আছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 44 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,400mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই নতুন ভিভো ফোনে লিকুইড কুলিং টেকনোলজি যোগ করা হয়েছে যা গেম খেলার সময় ফোনটিকে ঠাণ্ডা রাখে।

Vivo X80 Lite এর দাম

মার্কেটে Vivo X80 Lite ফোনটি 8GB RAM এবং 256GB স্টোরেজযুক্ত একটি মাত্র ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই ফোনের ইন্টারন্যাশনাল দাম রাখা হয়েছে প্রায় 35,500 টাকা। গ্লোবাল মার্কেটে Vivo X80 Lite ফোনটি Sunrise Gold এবং Diamond Black কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন