লিক হলো Vivo X80 সিরিজের স্পেসিফিকেশন, লঞ্চের আগেই জেনে নিন ফিচার সমূহ

কয়েক মাস আগে Vivo তার ফ্ল্যাগশিপ ‘Vivo X70 সিরিজ’ স্মার্টফোনটিকে লঞ্চ করেছে। এখন কোম্পানি তার পরবর্তী প্রজন্মের Vivo X80 সিরিজের স্মার্টফোন নিয়ে কাজ শুরু করেছে। এটি আকর্ষণীয় যে কোম্পানি চার মাসের মধ্যে Vivo X70 সিরিজের সাক্সেসার Vivo X80-সিরিজে কাজ শুরু করেছে। Vivo X80 লাইনআপের লঞ্চের আগেই লিক হয়ে গেছে এই সিরিজের তথ্য।

Vivo X80 সিরিজের ডিসপ্লে

Vivo X80 সিরিজের তিনটি স্মার্টফোন, যথা- Vivo X80, X80 Pro, এবং X80 Pro+ লঞ্চ করা যেতে পারে। তিনটি স্মার্টফোনেই একটি AMOLED ডিসপ্লে থাকবে এবং ডিসপ্লে‌টির রিফ্রেশরেট 120Hz হতে পারে। Vivo X80 স্মার্টফোনে 6.56-ইঞ্চি LTPO ডিসপ্লে দেওয়া হবে এবং এই ডিসপ্লে‌র রেজল্যুশন Full HD+। এর সাথেই, X80 Pro এবং Pro + মডেলগুলিতে একটি 6.78-ইঞ্চির LTPO ডিসপ্লে দেওয়া যেতে পারে এবং সেই ডিসপ্লে‌র রেজল্যুশন যথাক্রমে Full HD+ এবং Quad HD+ হতে পারে।

Vivo X80 সিরিজের প্রসেসর

Vivo X80 স্মার্টফোনটিকে MediaTek Dimensity 8000 SoC এবং X80 Pro সহ MediaTek Dimensity 9000 প্রসেসরের সঙ্গে পেশ করা যেতে পারে। অন্যদিকে, X80 Pro+ এর কথা বলা হলে, এই ফোনটিকে Qualcomm Snapdragon 8 Gen 1 চিপসেটের সাথে পেশ করা যেতে পারে।

Vivo X80 সিরিজের ক্যামেরা

ক্যামেরা স্পেসিফিকেশনের কথা বলা হলে Vivo X80 স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যথা 50MP + 13MP + 12MP দেওয়া হতে পারে। এই সেট‌আপে 50MP Samsung GN5 প্রাইমারি ক্যামেরা সেন্সর, 13MP সেকেন্ডারি ক্যামেরা সেন্সর এবং 12MP Sony IMX663 টেলিফটো (2X অপটিক্যাল জুম) ক্যামেরা সেন্সর দেওয়া যেতে পারে। Vivo X80 Pro সম্পর্কে জল্পনা রয়েছে যে এই স্মার্টফোনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ 50MP + 50MP + 12MP + 50MP দেওয়া যেতে পারে।

অন্যদিকে, আমরা যদি Pro+ মডেলের কথা বলি, তাহলে এই স্মার্টফোনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া যেতে পারে, যথা 50MP + 49MP + 50MP + 50MP এর সেন্সর। সামনের ক্যামেরার কথা বলতে হলে, Vivo X80 এবং X80 Pro স্মার্টফোনে একটি 44MP স্ন‍্যাপার দেওয়া হবে এবং X80 Pro+ এ 50MP স্ন‍্যাপার দেওয়া হবে। তিনটি Vivo স্মার্টফোনই Android 12-আধারিত OriginOS Ocean-এ চলবে। Vivo X80 স্মার্টফোনে 55W ফাস্ট চার্জিং দেওয়া হবে। একই সময়ে, প্রো মডেলে 66W ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here