Highlights
- ভারতে লঞ্চ হল Vivo X90 এবং Vivo X90 Pro স্মার্টফোন।
- ভারতের আগে ফোনগুলি গ্লোবাল মার্কেটে পেশ করা হয়েছে।
- এই ফোনে 120W ফাস্ট চার্জিং এবং মিডিয়াটেক 9200 চিপসেট আছে।
চাইনিজ টেক কোম্পানি Vivo অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর ভারতের টেক মার্কেটে তাদের X90 সিরিজ লঞ্চ করেছে। এই সিরিজে কোম্পানির পক্ষ থেকে X90 এর পাশাপাশি X90 Pro ফোনটি পেশ করা হয়েছে। এই দুটি ফোনেই দুর্দান্ত পিকচারের সঙ্গে এক্সট্রীম ক্লিয়ারিটিসহ লো লাইট ভিডিও শুট করা যায়। এই সিরিজে কোম্পানি বড় সেন্সরের সঙ্গে 50 মেগাপিক্সেলের পোর্ট্রেট ক্যামেরা ব্যাবহার করেছে। এই আর্টিকেলে লেটেস্ট Vivo X90 এর দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল। আরও পড়ুন: শীঘ্রই লঞ্চ হবে Realme 11 সিরিজ, তার আগে জেনে নিন স্পেসিফিকেশন
Vivo X90 এর দাম এবং সেল ডিটেইলস
- Vivo X90 এর 8GB + 256GB ভেরিয়েন্টের দাম 59,999 টাকা
- Vivo X90 এর 12GB + 256GB ভেরিয়েন্টের দাম 63,999 টাকা
ফোন কেনার সময় HDFC ব্যাঙ্কের ডেবিট এবং ক্রেডিট কার্ড ব্যাবহার করে পেমেন্ট করলে কোম্পানির পক্ষ থেকে 8,000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট, 8,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস এবং 9 মাস পর্যন্ত নো কস্ট ইএমআইয়ের সুবিধা দেওয়া হচ্ছে। আজ থেকেই ফোনটির প্রি-বুকিং শুরু হবে। আগামী 5 মে থেকে শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে ফোনটি সেল করা হবে।
Vivo X90 এর স্পেসিফিকেশন
- Display: Vivo X90 তে 120Hz রিফ্রেশরেট, পাঞ্চ হোল কাটআউট, HDR10+, 300Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 2,800 × 1,260 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.78-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে।
- Processor: কোম্পানির পক্ষ থেকে এই ফোনে MediaTek Dimensity 9200 চিপসেট দেওয়া হয়েছে যা Immortalis-G715 এর সঙ্গে কাজ করে।
- RAM and Storage: শক্তিশালী চিপসেটের সঙ্গে এতে 12GB LPDDR5 RAM এবং 512GB UFS 4.0 স্টোরেজ যোগ করা হয়েছে।
- Rear Cameras: Vivo X90 ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.75 অ্যাপার্চারযুক্ত, OIS ও EIS সাপোর্টেড 50MP IMX866 প্রাইমারি সেন্সর, f/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন ও 2x অপটিক্যাল জুম সাপোর্টেড 12MP পোর্ট্রেট সেন্সর এবং f/2.0 অ্যাপার্চারযুক্ত 12MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে।
- Selfie Camera: সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে f/2.45 অ্যাপার্চারযুক্ত 32MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে।
- Battery: Vivo X90 তে পাওয়ার ব্যাকআপের জন্য 120W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,810mAh ব্যাটারি রয়েছে।
- OS: ভিভো এক্স90 ফোনটি Android 13 অপারেটিং সিস্টেম এবং ফানটাচ ওএস কাস্টম স্কিনসহ আউট অফ দা বক্স পাওয়া যায়।
- Connectivity and others: কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে চার্জিং ও ডেটা ট্রান্সফারের জন্য ইউএসবি টাইপ সি পোর্ট, 5G, 4G LTE, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই 6, ব্লুটুথ 5.2 এবং জিপিএস রয়েছে। এছাড়া সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্টিরিও স্পিকার, aptX HD এবং Hi-Res অডিও যোগ করা হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
