Home খবর 10 হাজার টাকারও কম দামে লঞ্চ হতে পারে Vivo Y02T স্মার্টফোন, লিক হল ভারতীয় দাম এবং স্পেসিফিকেশন

10 হাজার টাকারও কম দামে লঞ্চ হতে পারে Vivo Y02T স্মার্টফোন, লিক হল ভারতীয় দাম এবং স্পেসিফিকেশন

Highlights

আমরা গতকাল আমাদের এক্সক্লুসিভ রিপোর্টে Vivo Y36 4G সম্পর্কে জানিয়েছিলাম শীঘ্রই ভারতে এই ফোনটি লঞ্চ হতে চলেছে। আজ এই ব্র্যান্ডেরই আরেকটি ফোন Vivo Y02T সম্পর্কে লিকের মাধ্যমে জানা গেছে। লিকের মাধ্যমে Vivo Y02T এর দাম, ফিচার এবং স্পেসিফিকেশনের পাশাপাশি ফটোও সামনে এসেছে। আরও পড়ুন: ব্লুটুথ কলিং সহ ধামাকাদার এন্ট্রি নিল GIZFIT Glow Z স্মার্টওয়াচ, জেনে নিন দাম এবং ফিচার

Vivo Y02T এর দাম

জনপ্রিয় টিপস্টার পারস গুগলানি Vivo Y02T ফোনটি সম্পর্কে তাঁর টুইটার হ্যান্ডেলের মাধ্যমে শেয়ার করেছেন। লিকের মাধ্যমে জানা গেছে এই ফোনটি ভারতে 9,490 টাকা দামে লঞ্চ করা হবে। এটি ফোনটির 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজের দাম হবে বলে জানা গেছে। আগামী কিছু দিনের মধ্যেই ভারতে Vivo Y02T ফোনটি লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে।

Vivo Y02T এর স্পেসিফিকেশন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন