Home খবর 6500mAh ব্যাটারি, IP65 রেটিং Android 16 সহ মালয়েশিয়াতে Vivo Y05 4G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

6500mAh ব্যাটারি, IP65 রেটিং Android 16 সহ মালয়েশিয়াতে Vivo Y05 4G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

চাইনিজ মোবাইল কোম্পানি Vivo মালয়েশিয়াতে অফিসিয়ালি তাদের Vivo Y05 4G লঞ্চ করেছে। এই ফোনটি লো বাজেট সেগমেন্টে পেশ করা হয়েছে। এই ফোনে বড় ব্যাটারি, IP65 ডাস্ট ও ওয়াটার রেজিস্টেন্স বডি এবং Android 16 অপারেটিং সিস্টেম রয়েছে। এই ফোনটি BIS সার্টিফিকেশন সাইটেও লিস্টেড হয়ে গেছে। ফলে শীঘ্রই এই ফোনটি ভারত সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

Vivo Y05 4G ফোনে 1600×720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.74-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিনে হাই-ব্রাইটনেস আই-কেয়ার মোড যোগ করা হয়েছে, যা 1,200nits ব্রাইটনেস সাপোর্ট করে। এর ফলে সুন্দর আউটডোর ভিজিবিলিটি পাওয়া যায়।

Vivo Y05 4G ফোনে T7225 প্রসেসর রয়েছে। এই ফোনটি Android 16 বেসড OriginOS 6.0 অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ফোনে 4GB RAM এর সঙ্গে 4GB Virtual RAM দেওয়া হয়েছে, এর ফলে এতে মোট 8GB RAM এর পারফরমেন্স উপভোগ করা যায়। এই ফোনে 64GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে এবং মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ফোনটির মেমরি বাড়ানো যায়। এই কনফিগারেশন দৈনন্দিন ব্যাবহার এবং বেসিক মাল্টি টাস্কিঙের জন্য যথাযথ।

ফটোগ্রাফির জন্য Vivo Y05 4G ফোনে LED ফ্ল্যাশ সহ 8MP সিঙ্গেল রেয়ার ক্যামেরা সেন্সর রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটির রেয়ার ক্যামেরায় Photo, Night, Portrait, Video, Live Photo, Time-lapse, Pro, Panorama এবং Documents মোড যোগ করা হয়েছে। অপরদিকে ফ্রন্ট ক্যামেরা Photo, Night, Portrait, Video এবং Live Photo মোড সাপোর্ট করে।

Vivo Y05 4G ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল ফোনটির ব্যাটারি সেগমেন্ট। এই ফোনে 6,500mAh BlueVolt ব্যাটারি রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে পাঁচ বছরের ব্যাটারি হেল্থ বজায় থাকবে। এই ব্যাটারি 15W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। এই ফোনে SGS 5-Star ড্রপ রেজিস্টেন্স সার্টিফিকেশন এবং IP65 ডাস্ট ও ওয়াটার রেজিস্টেন্স বডি দেওয়া হয়েছে। ফলে ফোনটি বেশ মজবুত একটি অপশনে পরিণত হয়।

Vivo Y05 4G ফোনটির ওজন 209 গ্ৰাম এবং ডায়মেনশন 167.40×77.10×8.39mm। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে ডুয়েল ন্যানো-SIM, ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট, 4G LTE, ডুয়েল ব্যান্ড Wi-Fi, Bluetooth 5.2, USB 2.0 ও GPS সাপোর্ট রয়েছে। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং এই ফোনে USB-C অডিও সাপোর্ট যোগ করা হয়েছে।

Vivo Y05 4G ফোনটি 4GB RAM ও 64GB স্টোরেজ সহ সিঙ্গেল স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। ফোনটির দাম রাখা হয়েছে RM 399 অর্থাৎ প্রায় 9,000 টাকা। ইতিমধ্যে Vivo Malaysia অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই ফোনটির সেল শুরু হয়ে গেছে। ফোনটি ব্ল্যাক এবং ব্লু কালার অপশনে লঞ্চ করা হয়েছে।

যারা মালয়েশিয়াতে রয়েছেন এবং একটি নতুন সস্তা স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য Vivo Y05 4G ফোনটি একটি সুন্দর অপশন তবে এই প্রাইস রেঞ্জে 5G স্মার্টফোন‌ও পাওয়া যায়। এক্ষেত্রে Realme C71, Tecno Spark Go 5G এবং Itel Color Pro 5G ফোনগুলি বেশ উল্লেখযোগ্য।