Vivo তাদের Y-সিরিজের পরিধি বিস্তার করে দুটি নতুন 5G স্মার্টফোন পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে Vivo Y11 5G এবং Vivo Y21 5G স্মার্টফোনদুটি সিঙ্গাপুরের বাজারে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনদুটিতে প্রায় একইরকম স্পেসিফিকেশন রয়েছে, তবে ফোনদুটির রেয়ার ডিজাইন এবং ক্যামেরা সেটআপের ক্ষেত্রে কিছুটা পার্থক্য দেখা যায়। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo Y11 5G এবং Vivo Y21 5G স্মার্টফোনদুটির স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
Vivo Y11 5G এবং Vivo Y21 5G স্মার্টফোনদুটিতে 1600×720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.74 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1200 নিটস পর্যন্ত HBM ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসিঙের জন্য স্মার্টফোনদুটিতে 6nm ফেব্রিকেশনে তৈরি MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হয়েছে। এতে আরও ভালো 5G কানেক্টিভিটি পাওয়া যায়। মেমরির জন্য ফোনটিতে LPDDR4X RAM এবং UFS 2.2 স্টোরেজ সাপোর্ট করে। এটি মাইক্রোSD কার্ডের মাধ্যমে 2TB পর্যন্ত বাড়ানো যাবে। এই স্মার্টফোনদুটি Android 16 বেস্ড OriginOS 6 সহ লঞ্চ করা হয়েছে। একইভাবে ভার্চুয়াল RAM ফিচারের ক্ষেত্রেও পার্থক্য দেখা যায়। একদিকে Vivo Y11 5G স্মার্টফোনে 4GB পর্যন্ত ভার্চুয়াল RAM এক্সপেনশন করা যাবে, অন্যদিকে Vivo Y21 5G স্মার্টফোনটিতে 6GB পর্যন্ত ভার্চুয়াল RAM দেওয়া হয়েছে।
ক্যামেরা সেটআপের দিক দিয়ে দুটি স্মার্টফোন সম্পূর্ণ আলাদা। Vivo Y11 5G স্মার্টফোনটিতে 13-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 0.08-মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর রয়েছে। তবে Vivo Y21 5G স্মার্টফোনে 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 0.08-মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর দেওয়া হয়েছে। তবে উভয় স্মার্টফোনে সেলফি এবং ভিডিও কলের জন্য 5-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y11 5G এবং Vivo Y21 5G স্মার্টফোনদুটিতে একই 6500mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে। তবে উভয় ফোনের মধ্যে চার্জিং স্পীডের পার্থক্য রয়েছে। Vivo Y11 5G স্মার্টফোনটিতে 15W ওয়ার্ড চার্জিং ফিচার সাপোর্ট করে। অন্যদিকে Vivo Y21 5G স্মার্টফোনে 44W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনদুটিতে IP65 রেটিং এবং সিকিউরিটির জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
Vivo Y11 5G স্মার্টফোনের উপরের বাঁদিকে স্কয়ার শেপের ক্যামেরা মডিউল রয়েছে, এতে দুটি সার্কুলার কাটআউট সহ ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। একইসঙ্গে LED ফ্ল্যাশ এবং Aura লাইটিং রয়েছে। অন্যদিকে Vivo Y21 5G স্মার্টফোনটিতে ভার্টিক্যাল পিল-শেপের ক্যামেরা মডিউল রয়েছে, এতে দুটি সার্কুলার কাটআউট এবং LED ফ্ল্যাশ মডিউলের বাইরে Aura লাইটিঙের সঙ্গে রাখা হয়েছে।
Vivo Y11 5G স্মার্টফোনটি সিঙ্গেল 4GB RAM এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটির দাম প্রায় SGD 199 অর্থাৎ প্রায় 14,400 টাকা রাখা হয়েছে। অন্যদিকে Vivo Y21 5G স্মার্টফোনটির 6GB RAM এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্ট SGD 279 অর্থাৎ প্রায় 20,192 টাকা দামে পেশ করা হয়েছে। উভয় ফোনই Voyage Black কালার এবং Y11 5G ফোনটি Summit Platinum ও Y21 5G ফোনটি Champagne Gold কালার অপশনে সেল করা হবে।
কোম্পানি ভবিষ্যতে Vivo Y11 5G এবং Vivo Y21 5G স্মার্টফোনদুটি অন্যান্য গ্লোবাল বাজারে, বিশেষ করে ভারতের বাজারে লঞ্চ করবে কি না তা পরবর্তী সময়ে বোঝা যাবে।











