চাইনিজ স্মার্টফোন কোম্পানি Vivo লো বাজেট সেগমেন্টে নিজের অস্তিত্ব বজায় রাখতে Vivo Y15s নামে একটি নতুন স্মার্টফোন পেশ করেছে। এই ফোনটি আপাতত সিঙ্গাপুরের মার্কেটে পেশ করা হয়েছে যা অদূর ভবিষ্যতে ভারতসহ বিশ্বের অন্যান্য মার্কেটে লঞ্চ করা হতে পারে। এই সস্তা Android Go ফোনটি 3GB RAM, MediaTek Helio P35 চিপসেট, 13MP rear camera এবং 5,000mAh ব্যাটারিসহ পেশ করা হয়েছে।
Vivo Y15s এর স্পেসিফিকেশন
কোম্পানি তাদের Vivo Y15s ফোনটিতে 20:9 আসপেক্ট রেশিওযুক্ত ও 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.51 ইঞ্চির ওয়াটারড্রপ নচ ডিসপ্লের যোগ করেছে। এই ডিসপ্লের রিফ্রেশরেট 60 হার্টস এবং এটি আইপিএস এলসিডি প্যানেল দিয়ে তৈরি। কোম্পানির পক্ষ থেকে Vivo Y15s ফোনটি অ্যান্ড্রয়েড 11 ‘গো’ এডিশনের সঙ্গে পেশ করা হয়েছে যা ফানটাচ ওএস 11.1 এর সঙ্গে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে অক্টাকোর প্রসেসরযুক্ত মিডিয়াটেক হেলিও পি35 চিপসেট দেওয়া হয়েছে।
Vivo Y15s ফোনটিতে ফোটোগ্ৰাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর ও 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স আছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। সিকিউরিটি ফিচার হিসেবে এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 10 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্টেড 5,000 এমএএইচের ব্যাটারি আছে।
Vivo Y15s এর দাম
কোম্পানির পক্ষ থেকে তাদের নতুন Vivo Y15s ফোনটি সিঙ্গাপুরের মার্কেটে 3 জিবি র্যাম ও 32 জিবি স্টোরেজযুক্ত একটি মাত্র ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। তবে প্রয়োজন হলে মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এই ফোনের স্টোরেজ বাড়ানো যায়। আন্তর্জাতিক মার্কেটে ফোনটি $179 দামে লঞ্চ করা হয়েছে যা ভারতীয় দরে প্রায় 13,000 টাকার কাছাকাছি। সিঙ্গাপুরে Vivo Y15s ফোনটি Wave Green ও Mystic Blue কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। আশা করা হচ্ছে ভারতের মার্কেটে ফোনটি 10,000 টাকা বাজেটে পেশ করা হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










