Home খবর Zepto এর মাধ্যমে কেনা যাবে Vivo Y18i এবং Vivo Y29 5G স্মার্টফোন, জানুন ডিটেইলস

Zepto এর মাধ্যমে কেনা যাবে Vivo Y18i এবং Vivo Y29 5G স্মার্টফোন, জানুন ডিটেইলস

কুইক কমার্স প্ল্যাটফর্ম Zepto এবং Blinkit তাদের পোর্টফোলিও পরিধি বিস্তার করছে, এর মাধ্যমে এখন স্মার্টফোন, ল্যাপটপ এবং এমনকি প্রিন্টারের মতো প্রোডাক্টগুলি সেল করা হচ্ছে। আগে থেকেই Blinkit এর মাধ্যমে iPhones এবং Nokia ও Xiaomi এর মতো ব্র্যান্ডের স্মার্টফোনগুলি সেল করা হত। এবার Zepto তাদের প্ল্যাটফর্মের মাধ্যমে Vivo স্মার্টফোনের সেল শুরু করেছে। বর্তমানে Zepto এর মাধ্যমে দুটি Vivo স্মার্টফোন কেনা যাচ্ছে।

Vivo এর ভিভো স্মার্টফোন

Vivo স্মার্টফোনের সঙ্গে Zepto ইলেক্ট্রনিক ক্ষেত্রে তাদের পরিধি বিস্তার করছে। এটি কম সময়ের মধ্যে যত শীঘ্রই সম্ভব গ্রসারি ডেলিভারি করার জন্য শুরু হয়েছিল, তবে বর্তমানে এটি তাদের পরিধি বিস্তার করে বিভিন্ন প্রোডাক্ট ও বিভিন্ন ক্যাটাগরি নিয়ে কাজ করছে। বিশেষত্ব হল এই অ্যাপের মাধ্যমে স্মার্টফোনের 10 মিনিটের মধ্যে দ্রুত ডেলিভারি হয়, যেখানে যে কোনো জনপ্রিয় অনলাইল ডেলিভারি অ্যাপের মাধ্যমে অর্ডার করলে ডেলিভারির জন্য বেশ কয়েক দিন অপেক্ষা করতে হয়।

Zepto এর প্রতিযোগী Blinkit ও প্লেস্টেশন 5 সেল করছে এবং সম্প্রতি মাত্র 10 মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া কথা জানিয়েছে। আমাজনও তাদের কুইক কমার্স প্ল্যাটফর্ম লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে এবং এর কোডনেম ‘দ্রুত’ হবে। যদিও এটি একদিনের মধ্যেই গ্রসারি এবং অন্যান্য প্রোডাক্ট ডেলিভারি করে, তাহলেও এটি Zepto এবং Blinkit এর প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেনি।