ভারতে লঞ্চ হল Vivo Y21 5G এবং Y11 5G স্মার্টফোন, 6500mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লে সহ ফোনে দারুণ অফার

Vivo ভারতে তাদের Y-সিরিজের পরিধি বিস্তার করে Vivo Y21 5G এবং Vivo Y11 5G নামের দুটি স্মার্টফোন লঞ্চ করেছে। গত শুক্রবার থেকে এই ফোনদুটির অফলাইন সেল শুরু হয়ে গেছে। এবার কোম্পানির পক্ষ থেকে অনলাইন ও অফলাইন উভয় প্ল্যাটফর্মে অফিসিয়াল করে দেওয়া হয়েছে। যেসব ইউজাররা দীর্ঘ ব্যাটারি লাইফ, সুন্দর পারফরমেন্স এবং স্টাইলিশ ডিজাইন সহ স্মার্টফোনের খোঁজ করছেন তাদের এই ফোনগুলি বেশ পছন্দ হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনদুটির ডিটেইলস সম্পর্কে।

Vivo Y21 5G ফোনের 4GB + 128GB মডেল 18,999 টাকা, 6GB + 128GB ভেরিয়েন্ট 20,999 টাকা এবং 8GB + 128GB মডেল 22,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এক‌ইভাবে Vivo Y11 5G ফোনটির 4GB + 64GB ভেরিয়েন্টের দাম 14,999 টাকা এবং 4GB + 128GB মডেলের দাম 16,999 টাকা রাখা হয়েছে। এই দুটি স্মার্টফোন Vivo India ই-স্টোর, Flipkart এবং অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে সেল করা হবে।

কোম্পানির পক্ষ থেকে Y21 5G ফোনটির সঙ্গে 1,500 টাকা ইন্সট্যান্ট ক্যাশব্যাক, জিরো ডাউন পেমেন্ট এবং Jio ইউজারদের 2 মাস পর্যন্ত 10 OTT অ্যাপের ফ্রি অ্যাক্সেস দেওয়া হচ্ছে। অপরদিকে Vivo Y11 5G ফোনটির সঙ্গে 1,000 টাকা ক্যাশব্যাকের পাশাপাশি অন্যান্য সমস্ত বেনিফিট পাওয়া যাবে।

Vivo Y21 5G এবং Vivo Y11 5G ফোনদুটির সবচেয়ে বড় বিশেষত্ব ফোনগুলির 6500mAh ব্যাটারি, যা একবার ফুল চার্জে গোটা দিন ব্যাক‌আপ দিতে সক্ষম। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি 48 ঘন্টার চেয়েও বেশি ভিডিও প্লেব্যাক, 80 ঘন্টা পর্যন্ত মিউজিক এবং দীর্ঘ সময় পর্যন্ত সোশ্যাল মিডিয়া ব্যাবহার করা যাবে। এর মধ্যে Y21 5G ফোনটি 44W এবং Y11 5G ফোনটি 15W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। এই দুটি ফোনেই 5 বছর পর্যন্ত ব্যাটারি হেল্থ বজায় থাকবে।

Vivo Y21 5G এবং Y11 5G উভয় ফোনে 6.74-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ওয়াটার ড্রপ নচ স্টাইলের এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই দুটি ফোনে 1200nits ব্রাইটনেস পাওয়া যাবে। এছাড়াও TUV Rheinland সার্টিফিকেশন সহ আই কেয়ার ফিচারের দৌলতে দীর্ঘ সময় পর্যন্ত ফোনটি ব্যাবহার করলেও চোখের ওপর খুব একটা প্রভাব পড়বে না।

প্রসেসিঙের জন্য Vivo Y21 5G এবং Y11 5G ফোনে MediaTek का Dimensity 6300 প্রসেসর যোগ করা হয়েছে, যা ডেইলি টাস্ক, মাল্টি টাস্কিং এবং 5G কানেক্টিভিটি দিতে সক্ষম। এতে ডুয়েল 5G সিম সাপোর্ট রয়েছে, ফলে ইউজাররা সুন্দর নেটওয়ার্ক এক্সপেরিয়েন্স উপভোগ করতে পারবেন।

ফটোগ্রাফির জন্য Vivo Y21 5G ফোনে 50MP প্রাইমারি সেন্সর এবং Y11 5G ফোনে 13MP রেয়ার ক্যামেরা রয়েছে। এই দুটি ফোনেই 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই দুটি ফোনই নাইট, পোর্ট্রেট, টাইম ল্যাপটপ লাইভ ফটোর মতো বিভিন্ন উল্লেখযোগ্য মোড সাপোর্ট করে।

এই দুটি ফোনেই IP65 রেটিং এবং মিলিটারি গ্ৰেড শক রেজিস্টেন্স বডি রয়েছে। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। উভয় স্মার্টফোন Android 16 বেসড OriginOS 6 অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ফোনগুলিতে Circle to Search, AI Photo Enhance ও Google Gemini এর মতো উল্লেখযোগ্য ফিচার যোগ করা হয়েছে।

Vivo Y21 5G এবং Y11 5G ফোনগুলি বাজেট সেগমেন্টে বড় ব্যাটারি, স্মুথ ডিসপ্লে এবং 5G কানেক্টিভিটি সহ বেশ সুন্দর বিকল্প। যারা কম দামে নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাঁরা এই ফোনগুলি দেখতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here