লঞ্চের আগে ডিজাইন ও স্পেসিফিকেশন লিক হল Vivo Y21e স্মার্টফোনের, জেনে নিন ডিটেইলস

খুব তাড়াতাড়ি চাইনিজ স্মার্টফোন কোম্পানি ভিভো ভারতে তাদের ‘ওয়াই’ সিরিজের Vivo Y21e স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এখনও পর্যন্ত অফিসিয়ালি এই ফোনটির লঞ্চ সম্পর্কে কিছু না বলা হলেও আমাদের হাতে এই ফোনটির এক্সক্লুসিভ ডিজাইন ও স্পেসিফিকেশন রয়েছে। আপকামিং Vivo Y21e ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে এই ফোনটি Snapdragon 680 চিপসেট, 13MP ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ, Android 12 OS এবং 18W ফাস্ট চার্জিং ফিচারের সঙ্গে লঞ্চ করা হবে। এছাড়াও এই ফোনে নচ ডিসপ্লে এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যেতে পারে।

Vivo Y21e এর ডিজাইন

কোম্পানির আপকামিং Vivo Y21e ফোনে ওয়াটারড্রপ নচ দেখা যাবে। এই ফোনের ডিসপ্লের চারদিকে অত্যন্ত পাতলা বেজল থাকবে। ফোনটির ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার, পাওয়ার বাটন এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে LED ফ্ল‍্যাশের সঙ্গে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ থাকবে। এই ফোনটি হোয়াইট এবং ব্লু কালার ভেরিয়েন্টে সেল করা হতে পারে। ফোনটির নিচের প‍্যানেলে USB Type-C পোর্ট, স্পিকার গ্ৰিল, 3.5mm হেডফোন জ‍্যাক এবং মাইক্রোফোন থাকতে পারে।

Vivo Y21e এর স্পেসিফিকেশন

আপকামিং Vivo Y21e ফোনটিতে সেলফি ক‍্যামেরাযুক্ত ওয়াটারড্রপ নচের সঙ্গে 6.51-ইঞ্চির HD+ LCD ডিসপ্লে দেওয়া হবে। এই ফোনটি Android 12 অপারেটিং সিস্টেমের সঙ্গে Funtouch OS 12 স্কিনে কাজ করবে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 18W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব‍্যাটারি দেওয়া হবে। এই ফোনটির ডায়মেনশন 164.2 × 76 × 8mm এবং ওজন 182 গ্ৰাম হবে।

ফোটোগ্রাফির জন্য এই ফোনে 13MP প্রাইমারি ক‍্যামেরা এবং 2MP সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সরযুক্ত ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। এক‌ইভাবে সেলফির জন্য ফোনটির ফ্রন্ট প‍্যানেলে অবস্থিত ওয়াটারড্রপ নচের মধ্যে 8MP স্নাইপার থাকবে। এই ফোনটি Qualcomm Snapdragon 680 SoC তে রান করতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here