ভারতে এল Vivo এর 5,000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরাযুক্ত দুর্দান্ত স্মার্টফোন, জেনে নিন কত দাম

Vivo তাদের সাশ্রয়ী স্মার্টফোন পোর্টফোলিওতে আরও একটি নতুন ফোন যোগ করেছে, যেটা হল Vivo Y21T, ফোনটি ইতিমধ্যেই ভারতে লঞ্চ করে দেওয়া হয়েছে। সম্প্রতি, এই ডিভাইসটি চীনে লঞ্চ করা হয়েছিল। যদি আমরা Vivo Y21T এর ফিচার সম্পর্কে কথা বলি তাহলে এটি একটি 5,000mAh ব্যাটারির স্মার্টফোন যা 18W চার্জিং সাপোর্ট করে। এই স্মার্টফোনটিতে একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ একটি ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, সাথে স্মার্টফোনের সামনে একটি 8-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। চলুন জেনে নি এই ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং দাম।

আরও পড়ুন: প্রতীক্ষার অবসান! Snapdragon 888 প্রসেসর, 12MP ট্রিপল রেয়ার ক্যামেরা এবং 4,5000mAh ব্যাটারিসহ লঞ্চ হল Samsung Galaxy S21 FE

Vivo Y21T এর দাম

কোম্পানি ভারতে Vivo Y21T স্মার্টফোনটির শুধুমাত্র 4GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টটাই লঞ্চ করেছে। এই ভেরিয়েন্টটির দাম ধার্য করা হয়েছে 16,490 টাকা (MRP Rs. 19,990) টাকা। স্মার্টফোনটি মিডনাইট ব্লু এবং পার্ল হোয়াইট কালার অপশনে পাওয়া যাচ্ছে। স্মার্টফোনটি Vivo India ই-স্টোরের পাশাপাশি খুচরো চ্যানেলের মাধ্যমেও সেল এর জন্য পাওয়া যাবে ।

Vivo Y21T এর স্পেসিফিকেশন

Vivo Y21T স্মার্টফোনটিতে একটি 6.58-ইঞ্চি ফুল-এইচডি + (1,080×2,408 পিক্সেল) ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট 90Hz। ডুয়াল-সিমের (ন্যানো) এই স্মার্টফোনটি অক্টা-কোর স্ন্যাপড্রাগন 680 SoC দ্বারা চালিত ও 4GB RAM এবং 128GB স্টোরেজের সাথে যুক্ত। অন্যদিকে এই স্মার্টফোনটির চাইনিজ সংস্করণে 6GB RAM দেওয়া হয়েছে। ভিভোর মতে, ব্যবহারকারীরা প্যাসিভ রম স্টোরেজ ব্যবহার করে ডিভাইসের র‌্যামকে 1GB পর্যন্ত বাড়াতে পারবে।

আরও পড়ুন: Samsung লঞ্চ করল 5,000mAh ব্যাটারি এবং 48MP ক্যামেরাযুক্ত একটি সস্থা স্মার্টফোন, দাম 10 হাজারেরও কম

Vivo Y21T তে একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়াহয়েছে । স্মার্টফোনটিতে একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং একটি 2-মেগাপিক্সেল ডেপথ সেন্সরও আছে। স্মার্টফোনের সামনে একটি 8-মেগাপিক্সেল সেলফি ক্যামেরাও আছে।

Vivo Y21T Wi-Fi, 4G LTE 3.5 mm হেডফোন জ্যাকে এবং Bluetooth v5 সাপোর্ট করে । এই স্মার্টফোনটি Android 11-এ চলে, যার উপরে কোম্পানির FunTouch OS 12 চলে। Vivo Y21T একটি সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করে, যা পাওয়ার বাটনে অবস্থিত। কোম্পানির মতে, স্মার্টফোনটিতে একটি 5,000mAh ব্যাটারি রয়েছে যা USB Type-C এর উপর 18W দ্রুত চার্জিং এবং সেইসাথে রিভার্স চার্জিং সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here