ভিভো মিড রেঞ্জে একটি নতুন ফোন নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে। এই আপকামিং ফোনটি Vivo Y300 Pro 5G নামে লঞ্চ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানানো হয়নি, কিন্তু সম্প্রতি লিকের মাধ্যমে মডেল নাম্বার এবং নাম দেখানো হয়েছে। জানিয়ে রাখি গত মাসেই কোম্পানি Vivo Y200 Pro 5G স্মার্টফোন পেশ করেছিল এবং আপকামিং মডেলটি এই ফোনের সাফল্যের জন্য লঞ্চ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo Y300 Pro 5G স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।
Vivo Y300 Pro 5G এর ডিটেইলস
- গীজমোচাইনা ওয়েবসাইটের মাধ্যমে Vivo Y300 Pro 5G স্মার্টফোনের ডিটেইলস প্রকাশ্যে এসেছে।
- লিক অনুযায়ী Vivo Y300 Pro 5G স্মার্টফোন V2402 মডেল নাম্বার সহ দেখা গেছে। এই ফোনটি আগের মডেল Vivo Y200 Pro 5G স্মার্টফোনের V2401 মডেল নাম্বারের মতোই।
- নীচে দেওয়া ইমেজ অনুযায়ী এই ফোনের মডেল নাম্বার এবং নাম দেখা গেছে।
- এই লিস্টিং থেকে আপকামিং ফোনের অন্যান্য ডিটেইলস সম্পর্কে জানা যায়নি, কিন্তু Vivo Y300 Pro 5G ফোনটি মিড বাজেট রেঞ্জে লঞ্চ করা হতে পারে বলে জানানো হয়েছে।
- আপকামিং মডেলটির সঙ্গে আগের Vivo Y200 Pro 5G মডেলের স্পেসিফিকেশন একইরকম হতে পারে।
Vivo Y200 Pro 5G এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: Vivo Y200 Pro 5G স্মার্টফোনে 6.78 ইঞ্চির এমোলেড পাঞ্চ-হোল ডিসপ্লে দেওয়া হয়েছিল। এই ফোনে 3D Curved ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট, 1300 নিটস ব্রাইটনেস সাপোর্ট এবং 2400 × 1080 পিক্সেল রেজোলিউশন রয়েছে।
- প্রসেসর: এই স্মার্টফোনে Qualcomm Snapdragon 695 5G চিপসেট সহ ভারতে লঞ্চ করা হয়েছিল।
- স্টোরেজ: এই ফোনে 8GB RAM রয়েছে। একইসঙ্গে 128জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনে 8GB এক্সন্টেটেড RAM ফিচারের সহযোগিতায় 16GB RAM পর্যন্ত বাড়ানো যায়।
- ক্যামেরা: Vivo Y200 Pro 5G স্মার্টফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে 64MP OIS ফিচার সহ 2MP বোকে লেন্স দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য 16MP ক্যামেরা যোগ করা হয়েছে।
- ব্যাটারি: Vivo Y200 Pro 5G স্মার্টফোনে 44W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড এবং শক্তিশালী 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
- ওএস: এই ফোনে অ্যান্ড্রয়েড 14 এবং Funtouch OS 14 সহ পেশ করা হয়েছিল।
