Home খবর 12GB RAM, 6500mAh ব্যাটারি 50MP ক্যামেরা সহ লঞ্চ হল Vivo Y300c স্মার্টফোন, জেনে নিন দাম

12GB RAM, 6500mAh ব্যাটারি 50MP ক্যামেরা সহ লঞ্চ হল Vivo Y300c স্মার্টফোন, জেনে নিন দাম

গতকাল অর্থাৎ 5 জুন Vivo চীনে তাদের নতুন Vivo Y300c স্মার্টফোন লঞ্চ করেছে। ডিজাইন এবং স্পেসিফিকেশনের দিক থেকে এই ফোনটি Vivo Y300 স্মার্টফোনের মতোই। এই ফোনে 12GB RAM, 6500mAh ব্যাটারি 50MP ক্যামেরা এবং AMOLED ডিসপ্লের মতো বিভিন্ন শক্তিশালী ফিচার সহ চীনে লঞ্চ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।

Vivo Y300c ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: Vivo Y300c ফোনে 6.77-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 2392×1080 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট, 1800nits লোকাল পীক ব্রাইটনেস, 300Hz স্ক্রিন স্যাম্পেলিং রেট এবং P3 ওয়াইড কালার গামুট সাপোর্ট করে।

প্রসেসর: সুন্দর প্রসেসিঙের জন্য Vivo Y300c ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর যোগ করা হয়েছে।

স্টোরেজ: Vivo Y300c ফোনে LPDDR4X RAM এবং UFS 2.2 স্টোরেজ টেকনোলজি রয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 50MP প্রাইমারি ও 2MP সেকেন্ডারি সেন্সর যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y300c ফোনে 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 44W ফ্ল্যাশ চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

ওএস: Vivo Y300c ফোনটি Origin OS 5 সহ পেশ করা হয়েছে।

অন্যান্য ফিচার: এই ফোনে ফেস আনলক ফিচার, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল সিম সাপোর্ট, Bluetooth 5.4, 12GB Dynamic RAM, থ্রি-ওয়ে পজিশনিং এনহ্যান্সমেন্ট ও থ্রি-ওয়ে স্পিকার সিস্টেম, 3D প্যানোরামিক অডিও, SGS ফাইভ-স্টার অ্যান্টি ড্রপ সার্টিফিকেশন, 40-ডিগ্রী গোল্ডেন ফর-কার্ভড ব্যাক কভার, ডায়মন্ড শিল্ড গ্লাস, স্প্ল্যাসপ্রুফ ও ডাস্টপ্রুফ ডিজাইন এবং বিভিন্ন AI স্মার্ট ফিচার রয়েছে।

Vivo Y300c ফোনের দাম এবং সেল