itel ভারতের বাজারে তাদের নতুন ফিচার ফোন itel Care লঞ্চ করেছে। এই ফোনটি বয়স্ক ইউজারদের জন্য সুন্দর একটি বিকল্প। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি সাধারণ কীপ্যাড ফোনের মতো শুধুমাত্র কলিং নয়, বরং বিশেষভাবে বয়স্ক মানুষদের প্রয়োজনের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এই ফোনে বড় ডিসপ্লে, বড় বাটন, ডেডিকেটেড SOS বাটন এবং King Voice ফিচার রয়েছে। সবচেয়ে বড় কথা itel Care কীপ্যাড ফোনের দাম মাত্র 1,499 টাকা। যারা বাড়ির বয়স্ক সদস্যদের জন্য কম দামে একটি বেসিক ও সেফ ফিচার ফোন খুঁজছেন তাদের জন্য এটি আদর্শ। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের ডিটেইলস সম্পর্কে।
itel Care ফোনের ফিচার
itel Care ফোনের একটি উল্লেখযোগ্য বিশেষত্ব হল রেড SOS বাটন। এই বাটন 2 সেকেন্ড পর্যন্ত হোল্ড করে ফোনে সেভ করা সর্বোচ্চ পাঁচটি কন্ট্যাক্টে অ্যালার্ট SMS পাঠানো যাবে। এর পর ফোনটি একে একে ওই কন্ট্যাক্টগুলিতে কল করতে শুরু করে। প্রথমে Priority 1 হিসেবে সেট করা কন্ট্যাক্টে কল যায়। এর ফলে জরুরী পরিস্থিতিতে বয়স্ক ইউজাররা দ্রুত পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
এই ফোনে King Voice ফিচার দেওয়া হয়েছে। এই ফিচারের সাহায্যে ইংরেজি ও হিন্দি ভাষায় ছোট ম্যাসেজ, মেনু এবং ফোন কল আওয়াজের মাধ্যমে শোনা যায়। এর ফলে ছোট লেখা বা মেনু পড়তে সমস্যা হয় এমন ইউজারদের জন্য ফোনটি ব্যবহার করা আরও সহজ হয়ে উঠবে।
itel Care ফোনে 2.0-ইঞ্চির ডিসপ্লে যোগ করা হয়েছে। এর সঙ্গে বড় বাটন এবং বড় ফাংশন আইকন রয়েছে, ফলে নম্বর ও অন্যান্য অপশন সহজেই দেখা যায়।
কলিঙের সময় স্পষ্ট ও জোরালো আওয়াজের জন্য এই ফোনে 2030 বক্স স্পিকারের সঙ্গে Audio PA দেওয়া হয়েছে। এছাড়াও এতে AI Call Noise Cancellation (AI ENC) রয়েছে, যা পারিপার্শ্বিক শব্দ কম করে কথাবার্তা আরও পরিষ্কার করে তোলে।
itel Care ফোনে চার্জিঙের জন্য ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে। এর ফলে বাড়িতে উপস্থিত অন্য যে কোনো Type-C কেবলের সাহায্যে এই ফোনটি চার্জ করা যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 1,150mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে VGA ক্যামেরা, ওয়্যারলেস FM রেডিও ও রেকর্ডিং, Bluetooth এবং 3.5mm হেডফোন জ্যাক রয়েছে। এতে Dual LED টর্চ লাইট যোগ করা হয়েছে এবং সাইড সুইচের সাহায্যে এটি দ্রুত অন করা যায়।
itel Care ফোনে 500 কন্ট্যাক্ট সেভ করা যাবে। সবচেয়ে বড় কথা এই ফোনে কন্ট্যাক্টের সঙ্গে ছবি যোগ করা যায়। এর ফলে নাম পড়ার পরিবর্তে ছবি দেখেই পরিবারের সদস্য বা পরিচিত ব্যক্তিকে সহজে চেনা যাবে।
itel Care ফোনে 10 UI ভাষা এবং 22 রীডিং ভাষার সাপোর্ট রয়েছে। এই ফোনে 4MB + 4MB মেমরি দেওয়া হয়েছে এবং মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনটির স্টোরেজ 32GB পর্যন্ত বাড়ানো যায়। এই ফোনটি একটি Single SIM ফোন এবং এটি 2G GSM নেটওয়ার্কে কাজ করে।
itel Care ফোনের দাম
itel Care ফোনের দাম রাখা হয়েছে মাত্র 1,499 টাকা। এই ফোনটি বিভিন্ন রিটেইল আউটলেটের মাধ্যমে সেল করা হবে। এই ফোনটি Black, Dark Green এবং Blue কালার অপশনে বাজারে আনা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনের সঙ্গে ফ্রি ব্যাক কভার দেওয়া হচ্ছে। এছাড়াও এই ফোনে 1 বছরের কাউন্টার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যাবে।










