VIVO বছরের শুরুতে নিজের 5জি ফোন Vivo Y31s লঞ্চ করেছিল। এই স্মার্টফোন কোয়ালকোম স্ন্যাপড্রাগন 480 চিপসেটে লঞ্চ হয়েছিল যা ওই সময়ে বিশ্বের সবচেয়ে সস্তা 5জি চিপসেট ছিল। ভিভো ওয়াই 31 এস এর সফলতা এর পরে এখন কোম্পানি এর আরেকটি ভার্সন Vivo Y31s Standard Edition পেশ করেছে। এই মোবাইল ফোনটি এখন চিনি বাজারে লঞ্চ করা হয়েছে যা মিডিয়াটেক ডায়মনসিটি 700 চিপসেট আর 6 জিবি র্যাম মেমরি এর সাথে লঞ্চ করা হয়েছে।
Vivo Y31s Standard Edition
ভিভো ওয়াই 31 এস স্ট্যান্ডার্ড এডিশন 20:9 আস্পেক্ট রেশিওতে পেশ করা হয়েছে যা 720 × 1600 পিক্সেল রেজিউলেশনের 6.51 ইঞ্চির এইচডি + ডিসপ্লে সাপোর্ট করে। এই স্মার্টফোনটি ওয়াটারড্রপ নচ ডিসপ্লেতে লঞ্চ হয়েছে , যার স্ক্রিনে তিন দিক বেজলস যুক্ত এবং নিচের দিকে অল্প চিন অংশ আছে। ভিভোর এই নতুন ফোনের স্ক্রিন-টু-বডি রেশিও 89 শতাংশ।
Vivo Y31s যেখানে কোয়ালকোম স্ন্যাপড্রাগন 480 5 জি চিপসেটে লঞ্চ হয়েছিল সেখানে Vivo Y31s Standard Edition তে মিডিয়াটেক ডায়মনসিটি 700 চিপসেটের সাথে বাজারে প্রবেশ করেছে। এই ফোনটি এন্ড্রয়েড 11 এ লঞ্চ হয়েছে এবং অরিজন ওএস 1.5 এ কাজ করে। অক্টাকোর প্রসেসরে চলা এই ফোনে 6 জিবি র্যাম মেমরি আর 128 জিবির ইন্টারনাল স্টোরেজ থাকছে।
ফোটোগ্রাফির জন্য ভিভো ওয়াই 31 এস স্ট্যান্ডার্ড এডিশনে ডুয়াল রিয়ার ক্যামেরা সাপোর্ট করে। এই সেটাপে এলইডি ফ্ল্যাশের সাথে এফ/2.2 এপার্চার এর 13 মেগাপিক্সেলের এর প্রাইমারি সেন্সর আর এফ/2.4 এপার্চার এর 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। এই ভাবেই সেল্ফি আর ভিডিও কলিং এর জন্য ফোনে এফ/2.0 এপার্চার এর 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ডিসপ্লেতে অবস্থিত ওয়াটারড্রপ নচে থাকছে।
Vivo Y31s Standard Edition ডুয়াল সিম ফোন যা 4জি ভোলটিই সাপোর্ট করে। বেসিক কানেক্টিভিটি আর সিকিউরিটি এর জন্য ফোনের সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বডেড পাওয়ার বাটন থাকছে এবং ফোনটিতে ফেস আনলক ফিচার্স ও থাকছে। এই ভাবেই পাওয়ার ব্যাকআপের জন্য 18 ওয়াটের ডুয়াল ইঞ্জিন ফাস্ট চার্জিং এর 5,000 এমএএইচ এর ব্যাটারি দেওয়া আছে।
ভেরিয়েন্ট ও দাম
ভিভো ওয়াই 31 এস স্ট্যান্ডার্ড এডিশন চিনে একটি ভেরিয়েন্টেই লঞ্চ হয়েছে যা 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ সাপোর্ট করে। এই ফোনের দাম 1699 ইউয়ান মানে ভারতে দাম 19,000 টাকা প্রায়। এই ফোন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে কিনা সেটি এখনো জানা যায়নি কিন্তু চিনে এই ফোনটিকে Lake Light Blue, Titanium Gray আর White কালারে কেনা যাবে।









