গত বছর ভারতের বাজারে vivo Y31 5G স্মার্টফোনটি 27,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এবার কোম্পানি তাদের সিরিজের পরিধি বিস্তার করে নতুন vivo Y32 স্মার্টফোন পেশ করেছে। তবে অদ্ভুত বিষয় হল নতুন Vivo Y32 5G ফোনটিকে গত বছর লঞ্চ হওয়া Vivo Y31 ফোনের তুলনায় ডাউনগ্ৰেড করা হয়েছে। এই সপ্তাহের 7 অক্টোবর থেকে প্রতিবেশী দেশ বাংলাদেশে এই নতুন ফোনটির সেল শুরু হয়েছে। এই ফোনের ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
vivo Y32 ফোনের স্পেসিফিকেশন
vivo Y32 ফোনটি বড় ব্যাটারি সহ স্মার্টফোন। পাওয়ার ব্যাকআপের জন্য vivo Y32 ফোনটিতে শক্তিশালী 8000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এতে 6 বছরের ব্যাটারি হেলথ পাওয়া যাবে। একবার ফুল চার্জ করলে ফোনটিতে একটানা 36 ঘন্টা পর্যন্ত Videos উপভোগ করা যাবে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 44W FlashCharge ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে। এই ভিভো ফোনটিতে Reverse চার্জিং ফিচার রয়েছে, ফলে vivo Y32 ফোনের সাহায্যে অন্যান্য ডিভাইসও চার্জ করা যাবে।
vivo Y32 4G স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড OriginOS 6 সহ কাজ করে। প্রসেসিঙের জন্য ফোনটিতে UniSoc T7300 প্রসেসর দেওয়া হয়েছে। এই 6ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.2GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। ফাস্ট এবং স্মুথ মাল্টিটাস্কিঙের জন্য ফোনে LPDDR4X RAM রয়েছে। ভিভোর বক্তব্য অনুযায়ী ফোনটিতে 50 মাসের স্মুথ এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।
vivo Y32 4G স্মার্টফোনটিতে 1592 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.87-ইঞ্চির এইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এই LCD প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্টাইল স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 255PPI এবং 1300nits হাই ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটিতে Wet-Hand Touch ফিচার রয়েছে, ফলে ভেজা হাতেও খুব সহজেই ফোনের স্ক্রিন ব্যাবহার করা যাবে।
ফটোগ্রাফির জন্য vivo Y32 4G স্মার্টফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশ সহ এফ/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP প্রাইমারি সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2MP বোকে লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে এফ/2.05 অ্যাপার্চারযুক্ত 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
Vivo Y32 4G ফোনটি SGS সার্টিফাইড শকপ্রুফ বডি সহ পেশ করা হয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP68 + IP69 রেটিং দেওয়া হয়েছে। সাধারণ স্পেসিফিকেশনের এই ফোনে সুন্দর গেমিং এক্সপেরিয়েন্সের জন্য 4D Game Vibration এবং Game Boost Mode রয়েছে। এছাড়াও অসাধারণ সাউন্ড কোয়ালিটির জন্য এতে 400% ভলিউম বুস্টার মোড দেওয়া হয়েছে।
vivo Y32 ফোনের দাম
Vivo Y32 স্মার্টফোনটি 4GB RAM + 128GB Storage এবং 6GB RAM + 128GB Storage মডেলে লঞ্চ করা হয়েছে। এই দুটি ভেরিয়েন্টের দাম যথাক্রমে BDT 30,999 অর্থাৎ প্রায় 24,399 টাকা এবং BDT 34,999 অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 27,599 টাকা রাখা হয়েছে। বাংলাদেশের বাজারে এই ফোনটি Twilight Red এবং Sunset Orange কালার অপশনে সেল করা হচ্ছে।
