Highlights
- ভারতে 26 জুন লঞ্চ হবে Vivo Y36 4G/
- ফোনটির দাম 19,500 টাকা হতে পারে।
- এতে 5000mAh ব্যাটারি এবং 44W ফাস্ট চার্জার থাকবে।
Vivo বর্তমানে ভারতে তাদের মিড রেঞ্জ স্মার্টফোন Y36 4G লঞ্চের প্রস্ততি নিচ্ছে। এই ফোনটি গত বছর আগস্ট মাসে লঞ্চ করা Vivo Y35 এর সাক্সেসার হিসাবে পেশ করা হবে। জানিয়ে রাখি Vivo Y36 4G ফোনটি সম্প্রতি ইন্দোনেশিয়ার মার্কেটে লঞ্চ করা হয়েছে এবং খুব শীঘ্রই ভারতেও পেশ করা হবে। ফোনটির অফিসিয়াল লঞ্চের আগে প্রাইস বাবা Vivo Y36 4G এর ভারতে লঞ্চের তারিখ এবং দাম প্রকাশ করেছে। এই পোস্টে সেই বিষয়ে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: ভারতে 3 জুলাই লঞ্চ হতে পারে Motorola Razr 40 Ultra ফোল্ডেবল স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন
Vivo Y36 4G এর সম্ভাব্য দাম এবং লঞ্চ ডিটেইলস
প্রাইস বাবা তাদের নির্ভরযোগ্য টিপস্টারের থেকে খবর পেয়েছে আপকামিং Vivo Y36 4G ফোনটির দাম 19,500 টাকা হবে। ভারতের বাজারে এই ফোনটি 26 জুন, 2023 পেশ করা হবে। টিপস্টার এই ফোনের প্রমোশনাল ছবিও শেয়ার করেছেন। যার ফলে জানা গেছে এই ফোনটি ব্ল্যাক এবং ক্রীম এই দুটি কালারে পেশ করা হবে।
Vivo Y36 4G এর সম্ভাব্য স্পেসিফিকেশন
ডিসপ্লে- Vivo Y36 4G ফোনটিতে 6.64 ইঞ্চির আলট্রা ওএলসিডি ডিসপ্লে দেওয়া হবে।এটি 1080 × 2388 পিক্সেল রেজলিউশন সাপোর্ট করবে।
প্রসেসর- এই আপকামিং ভিভো ফোনে স্ন্যাপড্রাগন 680 চিপসেট থাকবে বলে আশা করা হচ্ছে। আরও পড়ুন: Meta ওয়ান ওয়ে মেসেজগুলির জন্য শুরু করেছে WhatsApp Channels, জেনে নিন ডিটেইলস
RAM + স্টোরেজ- Vivo Y36 4G ফোনে 8GB পর্যন্ত RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে।
ওএস- এই ভিভো ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং ফানটাচ ওএস 13 এ কাজ করবে।
ক্যামেরা- Y36 4G তে 50MP + 2MP ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 16MP ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। আরও পড়ুন: লঞ্চের আগেই প্রকাশিত হল Vivo Y27 ফোনের দাম, জেনে নিন ডিটেইলস
ব্যাটারি- এই ফোনে 44W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি থাকবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










