গত মাসে Vivo ভারতের বাজারে তাদের ‘ওয়াই’ সিরিজের অধীনে 5500mAh Battery, 90W ফাস্ট চার্জিং এবং 32MP সেলফি ক্যামেরা সহ Vivo Y400 Pro 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার কোম্পানি এই সিরিজের নন-প্রো মডেল হিসাবে Vivo Y400 5G ফোনটি লঞ্চ করতে চলেছে। আমরা এই আপকামিং ফোনটির সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছি, নিচে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল।
Vivo Y400 5G
লঞ্চ টাইমলাইন
আমরা ইন্ডাস্ট্রি সোর্স মারফৎ Vivo Y400 5G ফোনটির এক্সক্লুসিভ তথ্য জানতে পেরেছি। সোর্স থেকে জানা গেছে কোম্পানি ভারতের তাদের ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। আমাদের পাওয়া তথ্য অনুযায়ী, আগামী মাসে অর্থাৎ আগস্ট মাসে Vivo Y400 5G ফোনটি লঞ্চ করা হবে। আগস্ট মাসের প্রথম দিকেই কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি ভারতে পেশ করা হতে পারে।
কালার অপশন
আগস্ট মাসে ভারতে আসন্ন Vivo Y400 5G ফোনটি দুটি কালার অপশনে লঞ্চ করা হবে। আমরা জানতে পেরেছি, কোম্পানির পক্ষ থেকে এই মিড বাজেট ফোনটি Olive Green এবং Glam White কালারে পেশ করা হবে।
ডিসপ্লে
সোর্স থেকে পাওয়া তথ্য অনুযায়ী, Vivo Y400 5G ফোনে AMOLED প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ হোল ডিসপ্লে থাকবে। ফোনটির ডিসপ্লে সম্পর্কে এখনও কোনো খবর পাওয়া না গেলেও, জানা গেছে ফোনটির স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
Vivo Y400 5G ফোনের সম্ভাব্য প্রাইস রেঞ্জ
Vivo Y400 5G ফোনটি মিড বাজেট সেগমেন্টে পেশ করা হবে। এখনও পর্যন্ত ফোনটির দাম সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি। তবে ফোনটি 20,000 টাকার চেয়ে কম দামে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। কিছু দিন আগেই কোম্পানির 8GB RAM সহ Vivo Y400 Pro 5G ফোনটির 128GB স্টোরেজ মডেল 24,999 টাকা এবং 256GB স্টোরেজ মডেল 26,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। তাই মনে করা হচ্ছে Vivo Y400 ফোনটির দাম 20 হাজার টাকার চেয়ে কম রাখা হবে।
Vivo Y400 Pro 5G ফোনের স্পেসিফিকেশন
- 6.77″ Dual 3D Curved Display
- MediaTek Dimensity 7300
- 8GB RAM + 256GB Storage
- 8GB Extended RAM
- 32MP Selfie Camera
- 50MP Dual Rear Camera
- 5,500mAh Battery
- 90W Fast Charging
ডিসপ্লে
Vivo Y400 Pro 5G ফোনে 2392 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.77-ইঞ্চির Full HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডুয়েল 3D কার্ভড ডিসপ্লে AMOLED প্যানেল দিয়ে তৈরি এবং এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 300Hz টাচ স্যাম্পেলিং রেট ও 4500nits ব্রাইটনেস সাপোর্ট করে।
পারফরমেন্স
Vivo Y400 Pro 5G ফোনটি Android 14 বেসড Funtouch OS 14 সহ কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 4nm প্রসেসে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এই প্রসেসরে চারটি 2.0GHz ক্লক স্পীডযুক্ত এবং চারটি 2.5GHz ক্লক স্পীডযুক্ত কোর রয়েছে।
স্টোরেজ
Vivo Y400 Pro 5G ফোনটি ভারতে 8GB RAM সহ পেশ করা হয়েছে। Expandable RAM ফিচার ব্যাবহার করে এই ফোনে 16GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনে LPDDR4X RAM টেকনোলজির সঙ্গে সঙ্গে 128GB এবং 256GB UFS 3.1 storage টেকনোলজি দেওয়া হয়েছে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য Vivo Y400 Pro 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 50MP Sony IMX882 প্রাইমারি সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2MP বোকে লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে এফ/2.45 অ্যাপার্চারযুক্ত 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি
Vivo Y400 Pro 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5,500mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে 4 বছর পর্যন্ত Battery Health পাওয়া যাবে। ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 90W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এছাড়াও সুরক্ষিত চার্জিঙের জন্য এই ফোনে Smart Charging Engine 2.0 দেওয়া হয়েছে।
