চাইনিজ মোবাইল কোম্পানি Vivo এর আপকামিং বাজেট স্মার্টফোন Vivo Y500i ফোনটি লঞ্চের আগেই সমালোচনা শুরু হয়ে গেছে। এই ফোনটির China Telecom লিস্টিং লাইভ হয়ে গেছে এবং এর ফলে ফোনটির ডিজাইন, স্পেসিফিকেশন ও লঞ্চ টাইমলাইন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে। এই ফোনে 7200mAh ব্যাটারি, 12GB RAM, 50MP ক্যামেরা ও শক্তিশালী প্রসেসর সহ বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার পাওয়া যাবে। নিচে এই ফোনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
চায়না টেলিকম লিস্টিং অনুযায়ী Vivo Y500i ফোনটির মডেল নাম্বার V2531A। এই ফোনটির ডায়মেনশন 166.64 x 78.43 x 8.39mm হবে বলে জানা গেছে এবং ফোনটির ওজন 219 গ্ৰাম হতে পারে। ডিজাইনের দিক থেকে এই ফোনটি অনেকটা সম্প্রতি চীনে লঞ্চ হওয়া Vivo S50 ফোনটির মতো দেখতে। এই ফোনে প্রিমিয়াম লুক পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। ফোনটির 6.75-ইঞ্চির HD+ ডিসপ্লে 1570 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করতে পারে। সিকিউরিটির জন্য এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হবে বলে জানা গেছে।
প্রসেসিঙের জন্য Vivo Y500i ফোনে Snapdragon 4 Gen 2 প্রসেসর দেওয়া হতে পারে। লিস্টিঙে এটি SM4450 পার্ট নাম্বার সহ উল্লেখ করা হয়েছে। এই প্রসেসর দৈনন্দিন ব্যাবহার, সোশ্যাল মিডিয়া এবং লাইট গেমিঙের জন্য যথেষ্ট। এই ফোনটি 8GB+256GB, 8GB+512GB এবং 12GB+256GB ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। ফলে ইউজাররা তাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো মডেল কিনতে পারবেন।
ফটোগ্রাফির জন্য Vivo Y500i ফোনের ব্যাক প্যানেলে 50MP সিঙ্গেল রেয়ার ক্যামেরা দেওয়া হবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। Vivo Y500i ফোনটি Android 16 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হবে বলে জানা গেছে। বাজেট সেগমেন্টে লেটেস্ট অ্যান্ড্রয়েড ওএস সহ এই ফোনটি অন্যান্য ফোনের চেয়ে এক কদম এগিয়ে থাকবে। এই ফোনে দীর্ঘ দিন পর্যন্ত ভালো সফটওয়্যার এক্সপেরিয়েন্স পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
Vivo Y500i ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব এই ফোনটির 7200mAh হবে বলে মনে করা হচ্ছে। তবে লিস্টিঙে ফাস্ট চার্জিং ফিচার সম্পর্কে কিছু জানানো হয়নি। এছাড়া কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে Wi-Fi, Bluetooth, NFC ও USB Type-C পোর্ট থাকতে পারে।
Vivo Y500i ফোনটি Obsidian Black, Galaxy Silver, Near-Gold Brown এবং Wind Feather Gold কালার অপশনে পেশ করা হতে পারে। লিস্টিং অনুযায়ী এই ফোনটি আগামী 16 জানুয়ারি চীনে লঞ্চ হতে পারে। ফোনটি লঞ্চ হলে সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে জানা যাবে।










