12GB RAM, 7200mAh ব্যাটারি এবং IP69 রেটিং সহ চীনে লঞ্চ হল Vivo Y500i স্মার্টফোন

গত বছর Vivo তাদের Vivo Y500 এবং Y500 Pro ফোনদুটি লঞ্চ করেছিল। এবার এই সিরিজের নতুন Vivo Y500i স্মার্টফোনটি চীনের বাজারে লঞ্চ করা হয়েছে। যারা দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ, বেশি স্টোরেজ এবং দুর্দান্ত 5G পারফরমেন্স সহ ফোন খুঁজছেন, তাদের জন্য Vivo Y500i স্মার্টফোনটি দারুণ অপশন হবে। এই স্মার্টফোনটিতে 12GB RAM, 7200mAh ব্যাটারি, IP69 রেটিং এবং Snapdragon 4 Gen 2 প্রসেসর রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo Y500i স্মার্টফোনের দাম এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Vivo Y500i স্মার্টফোনে HD+ 1570 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.75 ইঞ্চির LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট এবং 19.6:9 আসপেক্ট রেশিও, প্রায় 90.60 শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও ও 1500:1 কনট্রাস্ট রেশিও সাপোর্ট করে। এই স্মার্টফোনের বড় স্ক্রিন সাইজ এবং হাই রিফ্রেশ রেটের জন্য অসাধারণ ভিডিও দেখা ও সোশ্যাল মিডিয়া স্ক্রলিং সহ সমস্ত ধরনের কাজ উপভোগ করা যায়।

প্রসেসিঙের জন্য Vivo Y500i স্মার্টফোনটিতে Qualcomm Snapdragon 4 Gen 2 প্রসেসর দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটি 8GB ও 12GB RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, এই ফোনের 8GB ভেরিয়েন্টে LPDDR5X RAM এবং 12GB ভেরিয়েন্টে LPDDR4X RAM রয়েছে। স্টোরেজের জন্য স্মার্টফোনটিতে 128GB, 256GB ও 512GB UFS 3.1 অপশন দেওয়া হয়েছে। Vivo এর মেমরি ফিউশন টেকনোলজির মাধ্যমে ভেরিয়েন্ট অনুযায়ী 8GB বা 12GB পর্যন্ত ভার্চুয়াল RAM সাপোর্ট করবে।

Vivo Y500i স্মার্টফোনে 7200mAh বড় সিঙ্গেল-সেল লিথিয়াম-আয়ন ব্যাটারি দেওয়া হয়েছে এবং এটি চার্জ করার জন্য 44W ফ্ল্যাশ চার্জিং ফিচার যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী স্মার্টফোনটি দীর্ঘক্ষণ পর্যন্ত চার্জ না করেই ব্যাবহার করা যাবে। একইসঙ্গে স্মার্টফোনটি OriginOS 6 এবং Android 16 সহ লঞ্চ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য Vivo Y500i স্মার্টফোনটিতে f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। অন্যদিকে স্মার্টফোনের ব্যাক প্যানেলে f/1.8 অ্যাপার্চার ও অটোফোকাস সহ 50 মেগাপিক্সেল সিঙ্গেল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। কানেক্টিভিটির জন্য ডুয়েল-ব্যান্ড Wi-Fi, Bluetooth 4.2, GPS সহ
একাধিক স্যাটেলাইট সিস্টেম, USB Type-C পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক এবং ইনফ্রারেড রিমোট কন্ট্রোলের মতো বিভিন্ন ফিচার রয়েছে।

ডিউরেবিলিটির দিক দিয়ে Vivo Y500i স্মার্টফোনটি বেশ মজবুত। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য এতে IP68/69 রেটিং দেওয়া হয়েছে। এছাড়াও স্মার্টফোনটি SGS Gold Label 5-স্টার ড্রপ ও শক রেজিস্ট্যান্স সার্টিফিকেশন সহ লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটির থিকনেস 8.49mm এবং ওজন প্রায় 219 গ্রাম।

চীনে Vivo Y500i স্মার্টফোনটি Galaxy Silver, Obsidian Black এবং Phoenix Gold কালার অপশনে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটির 8GB + 128GB ভেরিয়েন্টের দাম 1,499 ইউয়ান অর্থাৎ প্রায় 19,376 টাকা, 8GB + 256GB ভেরিয়েন্টের দাম 1,799 ইউয়ান অর্থাৎ প্রায় 23,254 টাকা, 8GB + 512GB এবং 12GB + 256GB ভেরিয়েন্টের দাম1,999 ইউয়ান অর্থাৎ প্রায় 25,839 টাকা এবং 12GB + 512GB ভেরিয়েন্টের দাম 2,199 ইউয়ান অর্থাৎ প্রায় 28,423 টাকা রাখা হয়েছে।

Vivo Y500i স্মার্টফোনটি বাজারে উপস্থিত Redmi Note 15, Realme Narzo 80 Pro এবং Samsung Galaxy A35 স্মার্টফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। তবে লেটেস্ট ফিচার ও বড় ব্যাটারির দিক দিয়ে Vivo Y500i স্মার্টফোনটি এগিয়ে থাকতে পারে।

যারা দীর্ঘমেয়াদী ব্যাটারি ব্যাকআপ, শক্তিশালী বডি এবং বড় স্টোরেজ অপশন সহ স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য Vivo Y500i স্মার্টফোনটি ভালো অপশন হতে পারে। চীনের ইউজাররা এই স্মার্টফোনটি কিনতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here