ভিভো তাদের হোম মার্কেট চীনে কোম্পানির নতুন বাজেট স্মার্টফোন vivo Y500s লঞ্চ করে দিয়েছে। এই ফোনে বড় ব্যাটারি এবং দারুণ ডিউরেবিলিটি ফিচার যোগ করা হয়েছে। যারা দীর্ঘ ব্যাটারি লাইফ এবং মজবুত বিল্ড কোয়ালিটি পছন্দ করেন তাদের এই ফোনটি বেশ পছন্দ হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটি সম্পর্কে।
vivo Y500s ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.75-ইঞ্চির LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 720 x 1570 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে, যা এই প্রাইস রেঞ্জে অত্যন্ত বেসিক।
প্রসেসিঙের জন্য vivo Y500s ফোনে Qualcomm Snapdragon 4 Gen 2 চিপসেট যোগ করা হয়েছে। এই প্রসেসর 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং এটি 5G সাপোর্ট করে। এই চিপসেট সাধারণ দৈনন্দিন ব্যাবহারের ক্ষেত্রে যথাযথ পারফর্ম করে। তবে, হাই-এন্ড গেমিঙের জন্য যথেষ্ট নয়।
vivo Y500s ফোনে ফটোগ্রাফির জন্য f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর রয়েছে। এই ফোনটির ক্যামেরা সুন্দর এক্সপেরিয়েন্স দিতে সক্ষম। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
এই ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল এই ফোনের ব্যাটারি। পাওয়ার ব্যাকআপের জন্য vivo Y500s ফোনে সিঙ্গেল সেল ডিজাইনের 7,200mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 44W ফ্ল্যাশ চার্জিং ফিচার রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে এই ফোনে প্রায় 24 ঘন্টা ভিডিও স্ট্রিমিং এবং প্রায় 15.5 ঘন্টা নেভিগেশন ব্যাবহার করা যাবে। সবচেয়ে বড় কথা মাত্র 20% ব্যাটারি লেভেলেও এই ফোনে পাওয়ার সেভিং মোডে প্রায় 3 ঘন্টা পর্যন্ত নেভিগেশন চালানো যাবে।
vivo Y500s ফোনে Blue Ocean 3 ব্যাটারি টেকনোলজি দেওয়া হয়েছে। এতে -20°C থেকে 40°C পর্যন্ত তাপমাত্রাতেও সুরক্ষিত চার্জিং করা যাবে। কোম্পানি জানিয়েছে 1,600 চার্জ সাইকেলের পরও এতে 80% ব্যাটারি হেল্থ বজায় থাকবে, যা প্রায় 6 বছর ব্যাবহারের সমান।
ডিউরেবিলিটির দিক থেকেও vivo Y500s ফোনটি যথেষ্ট উল্লেখযোগ্য। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP68 এবং IP69 রেটিং যোগ করা হয়েছে। এই ফোনে ওয়াটার ক্লিনিং মোড সহ স্টেরিও স্পিকার রয়েছে। ফোন আনলক ও সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
চীনে vivo Y500s ফোনটি 8GB + 256GB, 12GB + 256GB এবং 8GB + 512GB ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির স্টার্টিং প্রাইস রাখা হয়েছে CNY 1,800 (প্রায় 24,803 টাকা) একইভাবে এই ফোনের টপ মডেলের দাম CNY 2,200 (প্রায় 30,315 টাকা) রাখা হয়েছে। চীনের বাজারে এই ফোনটির কিছু মডেলে CNY 100 প্রমোশনাল ডিসকাউন্টও দেওয়া হচ্ছে। এই ফোনটি Obsidian Black, Galaxy Silver এবং Phoenix Gold কালার অপশনে সেল করা হবে।
যেসব ইউজাররা বড় ব্যাটারি, দীর্ঘ ব্যাকআপ এবং মজবুত ডিজাইন সহ স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য vivo Y500s ফোনটি আদর্শ অপশন। তবে এই ফোনটির ডিসপ্লে রেজোলিউশন এবং প্রসেসর ইউজারদের নিরাশ করতে পারে। তাই এই ফোনটি কেনার আগে realme বা OnePlus ব্র্যান্ডের মিড রেঞ্জ স্মার্টফোনগুলিতেও একবার চোখ রাখা উচিৎ।











