ভারতের বাজারে লঞ্চ হল vivo Y51 Pro 5G স্মার্টফোন, 7200mAh ব্যাটারি এবং Dimensity 7360 Turbo চিপসেট সহ রয়েছে 50MP ক্যামেরা

vivo ভারতে তাদের Y-সিরিজের অধীনে নতুন vivo Y51 Pro 5G স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী যেসব ইউজাররা স্মুথ পারফরমেন্স, দীর্ঘ ব্যাটারি লাইফ এবং এন্টারটেইনমেন্ট বেশি পছন্দ করেন এই ফোনটি তাদের মধ্যে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠবে। এই ফোনে 7200mAh ব্যাটারি, শক্তিশালী Dimensity 7360 Turbo প্রসেসর এবং বিভিন্ন AI ফিচার যোগ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক vivo Y51 Pro 5G ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

vivo Y51 Pro 5G ফোনটির 8GB RAM +128GB স্টোরেজ ভেরিয়েন্ট 24,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির 8GB RAM + 256GB মডেলের দাম রাখা হয়েছে 27,999 টাকা। গতকাল থেকেই শপিং সাইট Flipkart, vivo অফিসিয়াল ওয়েবসাইট এবং রিটেইল স্টোরের মাধ্যমে এই ফোনটি সেল করা হচ্ছে। লঞ্চ অফার হিসাবে এই ফোনটির দামে 2,500 টাকা ক্যাশব্যাক, কিছু ব্যাঙ্ক ইউজারদের জন্য জিরৌ ডাউন পেমেন্ট এবং Jio ইউজারদের জন্য 6 মাস পর্যন্ত 10 OTT অ্যাপের অ্যাক্সেস দেওয়া হবে।

vivo Y51 Pro 5G ফোনে ওয়ান-পিস ফ্রেম এবং 3D কোয়াড কার্ভড ব্যাক প্যানেল দেওয়া হয়েছে। এই ফোনটি Festive Red এবং Noble Gold কালার অপশনে পেশ করা হয়েছে। Festive Red মডেলে ফেস্টিভ রেড কালারের ডিজাইন যোগ করা হয়েছে, অপরদিকে Noble Gold ভেরিয়েন্টে গ্ৰেডিয়েন্ট গ্ৰ্যান্টিং প্যাটার্ন রয়েছে ও এতে 3D এফেক্ট পাওয়া যায়।

vivo Y51 Pro 5G ফোনে 6.75 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1250nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিসপ্লেতে TUV Rheinland লো লাইট সার্টিফিকেশন যোগ করা হয়েছে, ফলে দীর্ঘ সময় পর্যন্ত ফোনটি ব্যাবহার করলেও চোখের কোনো ক্ষতি হবে না। এর সঙ্গে এই ফোনে ডুয়েল স্টেরিও স্পিকার এবং 400 শতাংশ পর্যন্ত ভলিউম বুস্ট ফিচার রয়েছে।

প্রসেসিঙের জন্য vivo Y51 Pro 5G ফোনে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি MediaTek Dimensity 7360 Turbo প্রসেসর দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি 9,20,000+ AnTuTu স্কোর পেয়েছে। এই ফোনে 8GB RAM এর সঙ্গে 8GB Extended RAM ফিচার যোগ করা হয়েছে। ডেটা স্টোর করার জন্য এতে 128GB এবং 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

vivo Y51 Pro 5G ফোনে ফটোগ্রাফির জন্য 4K ভিডিও রেকর্ডিং সাপোর্টেড 50MP HD ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন (EIS), লাইভ ফটো এবং ডুয়েল ভিউয়ের মতো উল্লেখযোগ্য ফিচার যোগ করা হয়েছে। এই ফোনটি IP68 রেটিং সহ আন্ডার ওয়াটার ফটোগ্রাফি সাপোর্ট করে। এর ফলে 1.5 মিটার গভীর জলে 30 মিনিট পর্যন্ত ছবি ও ভিডিও তোলা যাবে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য vivo Y51 Pro 5G ফোনে 44W FlashCharge সাপোর্টেড 7200mAh ব্যাটারি রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটির ব্যাটারি দীর্ঘ দিন পর্যন্ত সুন্দর পারফরমেন্সের জন্য ডিজাইন করা হয়েছে। এই ফোনটিতে ব্যাটারি হেল্থ অ্যালগরিদম এবং ব্যাটারি লাইফ এক্সটেন্ডরের মতো ফিচার দেওয়া হয়েছে। একবার ফুল চার্জে এই ফোনে 23 ঘন্টা পর্যন্ত ভিডিও স্ট্রিমিং, প্রায় 15 ঘন্টা পর্যন্ত গেমিং এবং 95 ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক পাওয়া যাবে বলে জানা গেছে। এছাড়াও এই ফোনটি রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে, ফলে এই ফোনটির সাহায্যে অন্য ডিভাইস চার্জ করা যাবে।

vivo Y51 Pro 5G ফোনটি লেটেস্ট OriginOS 6 অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ফোনে AI Creation, AI Notes, AI Transcript Assist, AI Captions ও Circle to Search এর মতো বিভিন্ন AI ফিচার দেওয়া হয়েছে। এছাড়াও এতে Google Gemini সাপোর্ট রয়েছে, ফলে ইউজাররা সুন্দর AI অ্যাসিস্টেন্স পাবেন।

যারা 28,000 টাকার রেঞ্জে একটি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য শক্তিশালী প্রসেসর, স্টোরেজ, সুন্দর ক্যামেরা এবং স্টাইলিশ ডিজাইন সহ vivo Y51 Pro 5G ফোনটি একটি দারুণ অপশন হয়ে উঠতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here