চীনের বাজারে Vivo তাদের Y-সিরিজের পরিধি আরও বাড়িয়ে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে Vivo Y6 5G নামের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। সম্প্রতি কোম্পানি Vivo Y6t 5G ফোনটিও পেশ করেছে। সবচেয়ে বড় কথা এই দুটি ফোনে একই চিপসেট যোগ করা হয়েছে। এছাড়াও উভয় ফোনের বেশ কিছু স্পেসিফিকেশনের মিল রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
Vivo Y6 5G ফোনে 6.75 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1200nits পীক ব্রাইটনেস দিতে সক্ষম। এই স্ক্রিনে চোখের সুরক্ষার জন্য TUV Rheinland Low Blue Light সার্টিফিকেশন যোগ করা হয়েছে। এছাড়াও এই ডিসপ্লেতে গ্লোবাল DC ডিমিং, AI স্লিপ মোড এবং অ্যান্টি-ফটিগ ব্রাইটনেস রয়েছে।
প্রসেসিঙের জন্য Vivo Y6 5G ফোনে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি Qualcomm Snapdragon 4 Gen 2 প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনটি Android 16 অপারেটিং সিস্টেম বেস্ড OriginOS 6 কাস্টম স্কিনে কাজ করে। এই ফোনে 12GB পর্যন্ত LPDDR4X RAM এর সঙ্গে 12GB পর্যন্ত Virtual RAM সাপোর্ট এবং 256GB পর্যন্ত UFS 3.1 স্টোরেজ যোগ করা হয়েছে। এর ফলে মাল্টি টাস্কিং সহ সব ধরনের কাজ স্মুথ হয়ে উঠবে।
ফটোগ্রাফির জন্য Vivo Y6 5G ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা রয়েছে, যা 10x জুম সাপোর্ট করে। এর সঙ্গে এই ফোনে LED ফ্ল্যাশ, ইনফ্রারেড রিমোট কন্ট্রোল এবং ব্রীদিং লাইট দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
Vivo Y6 5G ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল এই ফোনের 7200mAh “Blue Ocean” ব্যাটারি, যা দীর্ঘ সময় পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি -20°C থেকে 40°C পর্যন্ত তাপমাত্রাতেও ঠিকভাবে কাজ করতে পারবে। আরও জানানো হয়েছে 1600 চার্জ সাইকেল সহ এই ফোনে 6 বছরের ব্যাটারি হেল্থ বজায় থাকবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 44W ফাস্ট চার্জিং ফিচার এবং OTG রিভার্স চার্জিং ফিচার রয়েছে।
ডিউরেবিলিটির দিক থেকেও Vivo Y6 5G ফোনটি যথেষ্ট উল্লেখযোগ্য। এই ফোনে IP68 ও IP69 রেটিং সহ SGS 5-স্টার ড্রপ ও শক রেজিস্টেন্স সার্টিফিকেশন দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনটির একটি উল্লেখযোগ্য ফিচার হল ভাইব্রেশনের মাধ্যমে ফোনটি স্পিকার গ্ৰিল থেকে জল ও ধূলো পরিস্কার করতে পারে।
চীনে Vivo Y6 5G ফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির 8GB + 128GB মডেলের দাম CNY 1799 অর্থাৎ প্রায় 24,808 টাকা, 12GB + 128GB মডেলের দাম CNY 1999 অর্থাৎ প্রায় 27,566 টাকা এবং 12GB + 256GB মডেলের দাম CNY 2199 অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 30,324 টাকা রাখা হয়েছে। এই ফোনটি Galaxy Silver, Phoenix Gold এবং Obsidian Black কালার অপশনে পেশ করা হয়েছে।
বড় ব্যাটারি, মজবুত বডি ও 120Hz ডিসপ্লে Vivo Y6 5G ফোনটিকে মিড রেঞ্জ 5G সেগমেন্টে উল্লেখযোগ্য অপশন করে তোলে। যারা চীনে রয়েছেন এবং একটি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাঁরা এই ফোনটি কিনতে পারেন।












