ভিভো তাদের হোম মার্কেট চীনে কোম্পানির ওয়াই সিরিজের পরিধি বিস্তার করে নতুন vivo Y600 স্মার্টফোন লঞ্চ করেছে। এই বড় ব্যাটারি সহ 5G ফোনে 10000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এর আগে এই সিরিজের অধীনে vivo Y600i, vivo Y600 Pro এবং vivo Y600 Turbo ফোনগুলি পেশ করা হয়েছে। কোম্পানির এই নতুন ফোনটি 32 ঘন্টা, 37 মিনিট স্ট্রিমিং টাইমের Guinness World Records তৈরি করেছে।
vivo Y600 5G ফোনের ব্যাটারি
এই ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল ফোনটির বড় ব্যাটারি। পাওয়ার ব্যাকআপের জন্য vivo Y600 5G ফোনে 10000mAh ব্যাটারি রয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটিতে BlueVolt/Blue Ocean battery ব্যাবহার করা হয়েছে, যা আগস্ট মাস থেকে ক্রমাগত 32 ঘন্টা 37 মিনিট ভিডিও স্ট্রিমিং করে ইলেকট্রনিক্স প্রোডাক্ট টেস্টিং লাইভ স্ট্রিমের গিনিস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে। জানিয়ে রাখি এই ফোনে 6 বছরের ব্যাটারি হেল্থ পাওয়া যাবে।
কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে 12 ঘন্টা এই ফোনে হেভি ইউজের পরও vivo Y600 5G ফোনের 33% পর্যন্ত ব্যাটারি লেভেল থাকতে পারে। এই ফোনে 7 লেয়ার ব্যাটারি প্রোটেকশন যোগ করা হয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 44W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এছাড়াও এই ফোনটি রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে, ফলে এই ফোনের সাহায্যে অন্য ডিভাইস চার্জ করা যাবে।
vivo Y600 5G ফোনের স্পেসিফিকেশন
এই ফোনে 2800 × 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন AMOLED প্যানেল দিয়ে তৈরি এবং এতে Light-Emitting Material Q10+ টেকনোলজি যোগ করা হয়েছে। vivo Y600 5G ফোনের স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 2000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়াও ফোন আনলক ও সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
vivo Y600 5G ফোনটি Android 16 বেস্ড OriginOS 6 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে MediaTek Dimensity 7300e প্রসেসর দেওয়া হয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.5GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। এর সঙ্গে সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Mali-G610 GPU যোগ করা হয়েছে। এছাড়াও স্মুথ ও ফাস্ট মাল্টি টাস্কিং এক্সপেরিয়েন্সের জন্য এতে LPDDR4X RAM রয়েছে।
ফটোগ্রাফির জন্য vivo Y600 5G ফোনে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে f/2.05 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP68 + IP69 রেটিং রয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে 5GHz Wi-Fi, Bluetooth 5.4 এবং NFC দেওয়া হয়েছে।
vivo Y600 5G ফোনের দাম
চীনের বাজারে vivo Y600 5G ফোনটি মোট চারটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস মডেলে 6GB RAM ও 128GB স্টোরেজ যোগ করা হয়েছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে 1999 ইউয়ান অর্থাৎ প্রায় 28,299 টাকা। একইভাবে ফোনটির 8GB RAM + 256GB স্টোরেজ সহ টপ মডেল 2499 ইউয়ান অর্থাৎ প্রায় 35,399 টাকা দামে পেশ করা হয়েছে। চীনে এই ফোনটি Sapphire Blue, Diamond Gold এবং Obsidian Black কালার অপশনে সেল করা হবে।












