সম্প্রতি Vivo তাদের নতুন Vivo Y600 Pro স্মার্টফোন টিজ করেছিল। এবার লঞ্চের আগেই ফোনের সম্পূর্ণ ডিটেইলস প্রকাশ্যে এসেছে। আপকামিং ফোনটি কোম্পানির সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোনগুলির মধ্যে অন্যতম। China Telecom লিস্টিং, Geekbench এবং 3C সার্টিফিকেশন প্ল্যাটফর্মে আসন্ন ফোনটি দেখা গেছে। রিপোর্ট অনুযায়ী আগামী 30 এপ্রিল Vivo Y600 Pro স্মার্টফোনটি পেশ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo Y600 Pro স্মার্টফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।
আপকামিং Vivo Y600 Pro ফোনটিতে 6.83-ইঞ্চির বড় OLED প্যানেল দেওয়া হতে পারে। এই স্ক্রিন 1.5K রেজোলিউশন (2800 × 1260 পিক্সেল) সাপোর্ট করতে পারে। এই স্ক্রিনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে, এর ফলে দারুণ সিকিউরিটি এবং প্রিমিয়াম এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।
Vivo Y600 Pro ফোনটি 8GB + 128GB থেকে 12GB + 512GB সহ একাধিক স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। ফলে ইউজাররা নিজেদের পছন্দ মতো অপশন কিনতে পারবেন। আপকামিং ফোনটিতে বড় ব্যাটারি থাকা সত্ত্বেও এই ফোনের থিকনেস 8.15mm স্লিম এবং ওজন মাত্র 221 গ্রাম হতে পারে। কোম্পানির পক্ষ থেকে ফোনটি Floating Gold, Bright Moon Black, Vast Blue এবং Starry Purple কালার অপশনে পেশ করা হতে পারে।
লিস্টিং অনুযায়ী Vivo Y600 Pro ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব 10,200mAh বড় ব্যাটারি হবে। এখনও পর্যন্ত Vivo এর কোনো ফোনে এত বড় ব্যাটারি দেওয়া হয়নি। একইসঙ্গে এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে। 3C সার্টিফিকেশন সাইটের মাধ্যমে এইসমস্ত তথ্য প্রকাশ্যে এসেছে। আসন্ন ফোনের এত বড় ব্যাটারির জন্য দীর্ঘমেয়াদী ব্যাকআপ পাওয়া যাবে।
প্রসেসিঙের জন্য Vivo Y600 Pro ফোনটিতে MediaTek এর MT6858T প্রসেসর দেওয়া হতে পারে। এই ফোনটি Dimensity 7300e নামে প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। Geekbench লিস্টিং অনুযায়ী এই চিপ 2.5GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। এতে Mali-G610 MC2 GPU দেওয়া হয়েছে। ফোনটিতে 12GB পর্যন্ত RAM এবং Android 16 সাপোর্ট থাকতে পারে। বেঞ্চমার্কিং সাইটে ফোনটি সিঙ্গেল-কোর টেস্টে 1,036 স্কোর এবং মাল্টি-কোর টেস্টে 3,103 কোর পেয়েছে। ফলে ফোনটির পারফরমেন্স সম্পর্কে আভাস পাওয়া যাচ্ছে।
Vivo Y600 Pro ফোনটিতে 32MP ফ্রন্ট ক্যামেরা এবং 50MP রেয়ার ক্যামেরা দেওয়া হতে পারে, ফলে অসাধারণ ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি উপভোগ করা যাবে।

যারা দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ, বড় ডিসপ্লে এবং দুর্দান্ত পারফরমেন্স সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য আপকামিং Vivo Y600 Pro ফোনটি ভালো অপশন হতে পারে। প্রকাশ্যে আসা লিক সঠিক হলে, এই ফোনটি সেগমেন্টের উল্লেখযোগ্য হয়ে উঠবে। চীনের ইউজাররা আপকামিং ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। আপকামিং ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে কি না এই বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি।









