Home খবর 8000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ লঞ্চ হল Vivo Y600i 5G স্মার্টফোন, দেখে নিন দাম এবং স্পেসিফিকেশন

8000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ লঞ্চ হল Vivo Y600i 5G স্মার্টফোন, দেখে নিন দাম এবং স্পেসিফিকেশন

কিছুদিন আগেই Vivo তাদের নতুন vivo Y600i 5G স্মার্টফোনটি বাজারে টিজ করা হয়েছিল। আজ ভিভোর পক্ষ থেকে vivo Y600i 5G স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে এবং ইতিমধ্যেই ফোনটির সেল শুরু হয়ে গেছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী 25 হাজার টাকার চেয়েও কম দামে ফোনটি 8000mAh Battery, 50MP Camera এবং IP69 রেটিং সহ পেশ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক vivo Y600i 5G স্মার্টফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

vivo Y600i ফোনের দাম

চীনের বাজারে vivo Y600i ফোনটি 6GB RAM সহ দুটি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 128GB Storage ভেরিয়েন্টের দাম 1699 ইউয়ান অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী 24,299 টাকা এবং 256GB Memory ভেরিয়েন্টের দাম 1999 ইউয়ান অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী 28,599 টাকা রাখা হয়েছে। চীনে নতুন স্মার্টফোনটি Baby’s Breath, Clear Blue এবং Polar Night Black কালার অপশনে সেল করা হবে।

vivo Y600i ফোনের স্পেসিফিকেশন

vivo Y600i স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড OriginOS 6 সহ কাজ করবে। প্রসেসিঙের জন্য ফোনে Qualcomm Snapdragon 4 Gen 2 প্রসেসর দেওয়া হয়েছে। এই 4ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.2GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। একইভাবে গ্রাফিক্সের জন্য ফোনে Adreno 613 GPU দেওয়া হয়েছে।

vivo Y600i 5G ফোনটিতে 1592 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.87-ইঞ্চির এইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এই এলসিডি প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1300nits ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটিতে eye protection ডিসপ্লে রয়েছে, এর ফলে দীর্ঘমেয়াদী ফোনের স্ক্রিন ব্যাবহারের পরও চোখের ক্ষতি কম হবে।

vivo Y600i 5G ফোনটি সিঙ্গেল রেয়ার ক্যামেরা সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে
এফ/1 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP এবং একটি Infrared remote control সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনে এফ/2.05 অ্যাপার্চারযুক্ত 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

vivo Y600i ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব ব্যাটারি। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে শক্তিশালী 8000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি 7 বছরের ব্যাটারি হেলথ দিতে সক্ষম। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে প্রায় 24 ঘন্টার শর্ট ভিডিও উপভোগ করা যাবে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 44W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট রয়েছে।

জল ও ধুলো থেকে vivo Y600i 5G ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP68 + IP69 রেটিং দেওয়া হয়েছে। এই ফোনে SGS Gold Standard 5-স্টার ড্রপ এন্ড শক রেজিস্টেন্স বডি রয়েছে। অন্যদিকে স্মার্টফোনটি আনলকিং এর জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে। কানেক্টিভিটির জন্য vivo Y600i 5G ফোনটিতে 5GHz Wi-Fi এবং Bluetooth 5.1 এর মতো বেসিক ফিচার রয়েছে।