Home খবর 6500mAh ব্যাটারি এবং 120Hz ডিসপ্লে সহ চীনে লঞ্চ হল Vivo Y6e 5G স্মার্টফোন , জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

6500mAh ব্যাটারি এবং 120Hz ডিসপ্লে সহ চীনে লঞ্চ হল Vivo Y6e 5G স্মার্টফোন , জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Vivo চীনে তাদের Y-সিরিজের পরিধি বিস্তার করে নতুন Vivo Y6e 5G স্মার্টফোন লঞ্চ করেছে। সবচেয়ে বড় কথা এই ফোনটিতে আগের Vivo Y60, Vivo Y60m ও Vivo Y6t 5G ফোনের মতোই স্পেসিফিকেশন রয়েছে। এই নতুন ফোনে বড় ব্যাটারি, 120Hz ডিসপ্লে এবং Snapdragon 4 Gen 2 প্রসেসর রয়েছে। যারা কম দামে একটি সুন্দর স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য এটি একটি দারুণ অপশন হয়ে উঠতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির ডিটেইলস সম্পর্কে।

Vivo Y6e 5G ফোনের স্পেসিফিকেশন

Vivo Y6e 5G ফোনে 6.74 ইঞ্চির LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 1600 × 720 পিক্সেল রেজোলিউশন, 20:9 আসপেক্ট রেশিও এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিসপ্লে 120Hz, 180Hz ও 240Hz টাচ স্যাম্পেলিং রেট আউটপুট দিতে সক্ষম। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে ফ্লিকার ফ্রি আই প্রোটেকশন স্ক্রিন যোগ করা হয়েছে।

প্রসেসিঙের জন্য Vivo Y6e 5G ফোনে Qualcomm Snapdragon 4 Gen 2 প্রসেসর রয়েছে। এর সঙ্গে এই ফোনে 6GB LPDDR4X RAM এবং 256GB UFS 3.1 স্টোরেজ দেওয়া হয়েছে। এছাড়াও RAM Fusion টেকনোলজির দৌলতে এই ফোনের RAM বাড়ানো যায়।

Vivo Y6e 5G ফোনে ফটোগ্রাফির জন্য LED ফ্ল্যাশের সঙ্গে 13MP রেয়ার ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনটির ক্যামেরায় নাইট মোড, পোর্ট্রেট, প্যানোরামা, ডকুমেন্ট কালেকশন, স্লো মোশন, টাইম-ল্যাপ্স ও প্রফেশনাল মোড রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটির ফ্রন্ট ও রেয়ার উভয় ক্যামেরা 1080p ভিডিও রেকর্ড করতে সক্ষম।

Vivo Y6e 5G ফোনের অন্যতম উল্লেখযোগ্য বিশেষত্ব হল ফোনটির 6500mAh ব্যাটারি। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে 5 বছরের ব্যাটারি হেল্থ বজায় থাকবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 15W ওয়্যার্ড চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনটি OTG রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে, ফলে এই ফোনটির সাহায্যে অন্য ডিভাইস চার্জ করা যাবে।

এই ফোনটি Android 16 বেস্ড OriginOS 6 অপারেটিং সিস্টেমে কাজ করে। Vivo Y6e 5G ফোনে কানেক্টিভিটি ফিচার হিসাবে ডুয়েল ন্যানো সিম সাপোর্ট, Bluetooth 5.1, Wi-Fi Display, GPS, Beidou, GLONASS, Galileo ও QZSS এর মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার রয়েছে। এর সঙ্গে এই ফোনে USB Type-C পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক ফিচার, ইনফ্রারেড রিমোট কন্ট্রোল এবং সিঙ্গেল স্পিকার দেওয়া হয়েছে। তবে এই ফোনটিতে NFC ও জায়রোস্কোপ সাপোর্ট নেই। এছাড়াও মজবুতির জন্য এই ফোনে SGS 5-স্টার ড্রপ ও শক রেজিস্টেন্স সার্টিফিকেশন যোগ করা হয়েছে।

Vivo Y6e 5G ফোনের দাম

চীনে Vivo Y6e 5G ফোনটি 6GB RAM + 256GB স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনটির দাম 1,599 ইউয়ান অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 22,000 টাকার কাছাকাছি রাখা হয়েছে। এই ফোনটি Twilight Black, Sunset Blue ও Flowing Clouds White কালার অপশনে সেল করা হবে।

যারা চীনে রয়েছেন এবং কম দামের একটি নতুন 5G স্মার্টফোন খুঁজছেন তাঁরা Vivo Y6e 5G ফোনটি দেখতে পারেন। সুন্দর ডিসপ্লে ও সাধারণ ক্যামেরার পাশাপাশি ফোনটির বড় ব্যাটারি দীর্ঘ সময় পর্যন্ত ব্যাক‌আপ দিতে সক্ষম হবে।