Home খবর আন্তর্জাতিক মঞ্চে লঞ্চ হল Vivo Y78 5G স্মার্টফোন, 4MP Camera-এর পাশাপাশি এতে আছে 16GB RAM-এর ক্ষমতা

আন্তর্জাতিক মঞ্চে লঞ্চ হল Vivo Y78 5G স্মার্টফোন, 4MP Camera-এর পাশাপাশি এতে আছে 16GB RAM-এর ক্ষমতা

Highlights

সম্প্রতি ভিভো তাদের হোম মার্কেট অর্থাৎ চীনে MediaTek Dimensity 7020 চিপসেটযুক্ত স্মার্টফোন Vivo Y78 5G লঞ্চ করেছিল। এবার কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি আন্তর্জাতিক মঞ্চে পেশ করে দেওয়া হয়েছে। তবে ভিভো ওয়াই78 5জি ফোনটির গ্লোবাল মডেলে কিছু পরিবর্তনও করা হয়েছে। সেবিষয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হল। আরও পড়ুন: 400 টাকার কমে কোন টেলিকম কোম্পানির রিচার্জ প্ল্যানটি সেরা, জেনে নিন ডিটেইলস

ভিভো ওয়াই78 5জির স্পেসিফিকেশন

স্ক্রিন: ভিভো ওয়াই78 5জিতে 19.9:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 2400 × 1080 পিক্সেল রেজলিউশ্ন সাপোর্টেড 6.64 ইঞ্চির ফুল এইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের স্ক্রিন এমোলেড এলসিডি প্যানেল দিয়ে তৈরি এবং 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করে।

প্রসেসর: Vivo Y78 5G ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং ফানটাচ ওএস 13 এর সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনটি অক্টাকোর প্রসেসরসহ এবং 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 চিপসেটে রান করে। এই ফোনে expandable RAM ফিচার রয়েছে। এর মাধ্যমে ফোনের internal RAM এর সঙ্গে 8GB virtual RAM যোগ করে মোট 16GB RAM উপভোগ করা যায়। আরও পড়ুন: ভারতে আজ থেকে খেলা যাবে BGMI! আবার চালু হল সার্ভার

ক্যামেরা: ফতপগ্রাফির জন্য ফোনটি ব্যাক প্যানেলে ওআইএস ফিচার সাপোর্টেড এবং এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স এবং 2 মেগাপিক্সেলের তৃতীয় সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে এফ/2.45 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y78 5G ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 44 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি যোগ করা হয়েছে। আরও পড়ুন: ভারতে শীঘ্রই লঞ্চ হবে OPPO Reno 10 সিরিজ, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Vivo Y78 5G এর দাম

কোম্পানি তাদের সিঙ্গাপুরের ওয়েবসাইটে Vivo Y78 5G ফোনটি 88GB RAM + 256GB স্টোরেজের সঙ্গে লিস্টেড করেছে। এখানে ফোনটির দাম সম্পর্কে কোন তথ্য শেয়ার করা হয়নি তবে এটা বোঝা যাচ্ছে যে ফোনটি Flare Black এবং Dreamy Gold কালারে সেল করা হবে। আমরা মনে করছি এই ফোনের দাম 20,000 টাকার কাছাকাছি হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন