Home খবর Vivo লঞ্চ করল OLED স্ক্রিন সহ নতুন স্মার্টফোন, জেনে নিন এই নতুন ফোনের বিশেষত্ব

Vivo লঞ্চ করল OLED স্ক্রিন সহ নতুন স্মার্টফোন, জেনে নিন এই নতুন ফোনের বিশেষত্ব

এই বছরের প্রথম কোয়ার্টারে Vivo টেক মঞ্চে Vivo Y78+ 5G ফোনটি পেশ করেছিল। এই ফোনটি 12GB RAM এবং Qualcomm Snapdragon 695 চিপসেট সহ চীনে সেল করা হয়। এবার কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির নতুন Vivo Y78+ (T1) edition চীনে লঞ্চ করা হল। আরও পড়ুন: 5,200mAh Battery এবং 50MP camera সহ লঞ্চ হল নতুন HONOR স্মার্টফোন

Vivo Y78+ (T1) এর স্পেসিফিকেশন

স্ক্রিন: নতুন Vivo Y78+ (T1) এডিশনে 2400 x 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ওএলইডি প্যানেল দিয়ে তৈরি এই কার্ভড ডিসপ্লে 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করে।

প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এছাড়া হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 619 জিপিইউ রয়েছে।

স্টোরেজ: Vivo Y78+ (T1) ফোনটিতে 8GB LPDDR4x RAM দেওয়া হয়েছে। ,আরকেতে এই ফোনটি 128GB এবং 256GB স্টোরেজ সহ দুটি মেমরি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর রয়েছে। একইভাবে এতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়া এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 44 ওয়াট ফাস্ট চার্জিং ফাস্ট চার্জিং টেকনোলজি রয়েছে।

অন্যান্য: Vivo Y78+ (T1) ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে। এই ফোনে 7 5জি ব্যান্ড সাপোর্টেড ডুয়েল মোড 5জি দেওয়া হয়েছে। এছাড়াও এতে 3.5 এমএম জ্যাক রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন