Highlights
- Vivo শীঘ্রই তাদের Vivo Y78+ স্মার্টফোন লঞ্চ করতে পারে।
- এই ফোনটি গুগলে প্লে সাপোর্ট ডিভাইস লিস্টে দেখা গেছে।
- লিস্টিং দেখে খুব তাড়াতাড়ি ফোনটির লঞ্চের আভাস পাওয়া যাচ্ছে।
ভিভো তাদের ‘ওয়াই’ সিরিজের একটি স্মার্টফোন লঞ্চের প্রস্ততি নিচ্ছে। শোনা যাচ্ছে এই ফোনটির নাম Vivo Y78+ রাখা হবে এবং এটি এই মাসেই অর্থাৎ এপ্রিল মাসে চিনের মার্কেটে পেশ করা হবে। অফিসিয়াল হওয়ার আগেই ফোনটি গুগল প্লে সাপোর্টেড ডিভাইস লিস্টে দেখা গেছে। এই লিস্টিঙের মাধ্যমে শুধুমাত্র ফোনটির নাম জানা গেছে। আশা করা হচ্ছে এই ফোনটি খুব তাড়াতাড়ি লঞ্চ করা হতে পারে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক এখনও পর্যন্ত আপকামিং Vivo Y78+ সম্পর্কে কি কি জানা গেছে। আরও পড়ুন: জেনে নিন SBI ATM পিন জেনারেট করার সহজ পদ্ধতি
গুগলে প্লে সাপোর্টেড ডিভাইস লিস্টে Vivo Y78+
গুগলে প্লে সাপোর্টেড ডিভাইস লিস্টে Vivo Y78+ ফোনটি Vivo V2271A/PD2271 মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে। এই ফোনটি এই মাসেই চিনে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। এছাড়া ভারতেও Vivo Y78+ ফোনটির লঞ্চ সম্পর্কে কানাঘুষো শুরু হয়েছে।
এখনই এই লিস্টে ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং ডিজাইন সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে Google Play সাপোর্টেড ডিভাইস লিস্টের পর সাধারণত Google Play কনসোল লিস্টিঙের স্থান, যেখান থেকে ডিভাইসের ডিজাইন এবং গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে জানা যায়। তাই আমরা মনে করছি আগামী দিনে ফোনটি সম্পর্কে বিশদে জানা যাবে। আরও পড়ুন: জেনে নিন মোবাইলে Percentage গণনা করার সহজ পদ্ধতি
এছাড়া সম্প্রতি Vivo Y78+ ফোনটি 3C সার্টিফিকেশন সাইটেও দেখা গেছে। এই সাইট থেকে জানা গেছে এই ফোনে 44W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি থাকবে যা ইউএসবি টাইপ সি পোর্ট ব্যাবহার করে চার্জ করা যাবে। এতে 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে শোনা গেছে। এছাড়া Vivo Y78+ ফোনটি লেটেস্ট Android 13 অপারেটিং সিস্টেম এবং FunTouchOS 13/OriginOS 13 স্কিন আউট অফ দা বক্স পাওয়া যাবে বলে অনুমান করা হচ্ছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










